মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

এমবিবিএস চিকিৎসক পরিচয় দেয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা

Sarif Sahriarপ্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ৫:৪৮ · ২ মিনিটে পড়ুন
এমবিবিএস চিকিৎসক পরিচয় দেয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ই আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে এমবিবিএস পরিচয় দেওয়া একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা করা হয়। গত ১২ আগস্ট (বুধবার) দুপুরে ভ্রাম্যমান আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ‘ডাক্তার পরিচয় দেওয়া’ ব্যক্তির নাম এম নেসারুল ইসলাম, যিনি ডিপ্লোমা করা একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আক্কেলপুর পৌর শহরের কলেজ বাজার এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখতেন তিনি। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এম নেসারুল ইসলাম নিজেকে মেডিসিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখতেন এবং ব্যবস্থাপত্র দিতেন। তিনি ডায়াবেটিস রোগেরও চিকিৎসা দিয়ে আসছিলেন।

নেসারুল ইসলামের কাছে চিকিৎসাপ্রাপ্ত রোগীদের রোগ নিরাময় না হওয়ায়, তিনি সত্যিকারের এমবিবিএস ডাক্তার কিনা এই নিয়ে রোগী ও স্বজনদের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। এ বিষয়ে অভিযোগ করা হলে, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান জানান,
“নেসারুল ইসলামের রিরুদ্ধে এমবিবিএস চিকিৎসকের ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগসহ বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। তিনি তার নামের আগে এমবিবিএসসহ অন্যান্য মিথ্যা চিকিৎসা উপাধি বসিয়ে রোগীদের প্রতারিত করছিলেন।”

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের মাধ্যমে জানা যায়, নেসারুল ইসলাম একজন ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। শাস্তিস্বরূপ তাকে ২০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক/ নুসরাত ইমরোজ হৃদিতা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।