মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

এবার আহতদের চিকিৎসায় ঢাকায় এল সিঙ্গাপুরের চিকিৎসক দল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ২:৪৬ · ১ মিনিটে পড়ুন
এবার আহতদের চিকিৎসায় ঢাকায় এল সিঙ্গাপুরের চিকিৎসক দল
লেখার আকার

শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে চিকিৎসকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

জানা গেছে, ঢাকায় সফররত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন।

১ ও ২ ফেব্রুয়ারি তারা রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা চলবে।

এর আগে বাংলাদেশ আই হসপিটাল ধানমণ্ডি থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে যেসব বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দলে রয়েছেন বলে জানানো হয়, তারা হলেন— প্রফেসর ডা. ডোনাল্ড ট্যান টিয়াং হুই, সিনিয়র পার্টনার আই অ্যান্ড রেটিনা সার্জনস (ই আর এস) সিঙ্গাপুর, ডা. নিকোল তান ওয়ান হুই, সিনিয়র কনসালট্যান্ট ক্যাটারাস্ট এবং রেটিনা বিশেষজ্ঞ, এশিয়া আই সেন্টার, ডা. রোনাল্ড ইয়োহ ল্যাম সুন, রেটিনা বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ডিউক এনইউএস গ্রাজুয়েট মেডিকেল স্কুল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার (সিএনইসি), ডা. লিম জিয়াও হং ব্রাঞ্চ, কনসালটেন্ট, অকুলোপ্লাস্টি, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।