মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
অভিজ্ঞতা

একটি হাসপাতাল পরিদর্শনের গল্প এবং কয়েকটি দীর্ঘশ্বাসঃ ডাঃ সানজানা জেরিনকে মনে আছে ?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১৪ · ২ মিনিটে পড়ুন
একটি হাসপাতাল পরিদর্শনের গল্প এবং কয়েকটি দীর্ঘশ্বাসঃ ডাঃ সানজানা জেরিনকে মনে আছে ?
লেখার আকার

10476346_796162880449647_6284455156867873953_oজরুরী কাজে আজ গিয়েছিলাম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এটি একটি ২৫০ বেডের জেনারেল হাসপাতাল। শুধুমাত্র পুলিশ এবং তার পরিবারের সদস্যরা এই হাসপাতাল থেকে সেবা নিতে পারে। হাসপাতালটি স্থাপনা এবং কর্মকান্ডের দিক থেকে খুবই পরিচ্ছন্ন এবং আধুনিক, পেশেন্ট রেজিস্ট্রি, হিস্ট্রি, ডিসচার্জ ইত্যাদি সবকিছু প্রায় অটোমেটেড (অটোমেশনের শেষ পর্যায়ের কাজ চলছে), ল্যাবগুলো আধুনিক, বেড, ওটি, ব্লাড ব্যাংক ও তাই। ডিরেক্টর স্যার একজন ডাক্তার কিন্তু তিনি পুলিশ ক্যাডারের লোক, ডিয়াইজি। স্যার কে জিজ্ঞেস করে জানা গেল এখানে সেবা নিতে কোন খরচ নেই এমনকি এখান থেকে কোন রোগীকে রেফার করলে সেই খরচ ও তারা দেয়, সেটা বাংলাদেশের টারশিয়ারি বা স্পেশালাইজড হাসপাতাল হোক কিংবা ইন্ডিয়া সিংগাপুর হোক, ক্ষেত্র বিশেষে রোগীর বাসাতে যেয়েও চিকিতসা দেয়া হয়। আহত পুলিশ অফিসারদের দেখতে হোম মিনিস্ট্রির উর্ধতন কর্মকর্তা রা এমনকি মন্ত্রীও আসেন। ওষুধ ও প্রায় সবই সাপ্লাই থাকে। এখন পরিকল্পনা করা হচ্ছে এটাকে মেডিকেল কলেজ করার। ডিরেক্টর স্যারকে জিজ্ঞেস করলাম আমাদের ডাক্তারদের জন্য এমন কোন হাসপাতাল নেই কেন? স্যার মেডিকেল গ্রাজুয়েট হয়েও উত্তর দিলেন, বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে আসতে।
আফসোস এখানেই, অন্যান্য ক্যাডারেরা নিজেদের সুপিয়র ভাবে আর স্বাস্থ্য ক্যাডারদের নিম্নবর্ণের মনে করে। সরকারি কর্মচারী হয়ে পুলিশ কর্মকর্তারা আধুনিক হাসপাতালে বিনামূল্যে সর্বোচ্চ সেবা পায়, মন্ত্রীদের সহানুভূতি পায় আর হেলথ ক্যাডারের চাকরিতে যোগদানকালে আহত সানজানা জেরিনেরা নিজ খরচে আইসিইউতে কোমায় পড়ে থাকে। এমন কেন হবে? পুলিশ হাসপাতালের সুপারিটেন্ডেন্ট (তিনিও ডাক্তার) দাবি করলেন পুলিশ একমাত্র পেশা যাদের ২৪ ঘন্টা ডিউটি করতে হয়, খাবার সময় পায়না, উনি ডাক্তার হয়েও ভুলে গেছে ২৪ কেন ৪৮ কি ৭২ ঘন্টা টানা ডিউটি করা ডাক্তারদের কথা। এমন কেন হবে? একই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে পুলিশের জন্য আলাদা হাসপাতাল থাকবে বিনা খরচের আর দিনরাত জেগে মানুষের সেবা করা ডাক্তারদের জন্য কেন এমন কিছু থাকবে না।
সরকারি হিসেব বাদ দেন, আমাদের অনেক ডাক্তারদের বড় বড় হাসপাতালে শেয়ার আছে, নিজস্ব ক্লিনিক আছে তাদের কতজন আরেকজন ডাক্তার বা তার পরিবারকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিতসা দিয়েছেন? ক্লিনিক হাসপাতাল বাদ দেন, চেম্বারে কতজন ডাক্তার বা তার পরিবার থেকে পয়সা নিচ্ছেন না? এমন কেন হবে?

লেখক ডাঃ মারুফুর রহমান অপু

ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/pages/Step-forward-to-help-Dr-Sanjana-Jerin/788268187905783?fref=photo

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

দ্বিচক্রযানে করে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করলেন ডা. আশিষ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জানুয়ারি, ২০২১, বৃহস্পতিবার গত ২৬ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) ময়মনসিংহে অবস্থিত কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ থেকে পাশ করা সদ্য ইন্টার্ন চিকিৎসক ডা. আশিষ কুমার মোদক তাঁর দুই চাকার সাইকেলে ছুটে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ৬৪ জেলায়…

২৮ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন আয়োজিত “মেডিস্পেল” এর ফাইনাল আজ

প্ল্যাটফর্ম নিউজ, ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার শব্দের সঠিক বানান এবং উচ্চারণ আমাদের ব্যক্তিজীবন, কর্মজীবন এবং শিক্ষাজীবনে অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় আসার পর থেকেই আমরা নানা রকম কঠিন শব্দের বানান নিয়ে বেশ হিমশিম খাই। সঠিক বানান জানা ও মনে…

৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।