মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

একজন জীবন্ত কিংবদন্তিঃ ৯০ বছর বয়সেও যিনি অপারেশন করে যাচ্ছেন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ মার্চ ২০১৭, ১:১৩ · ২ মিনিটে পড়ুন
একজন জীবন্ত কিংবদন্তিঃ ৯০ বছর বয়সেও যিনি অপারেশন করে যাচ্ছেন
লেখার আকার

প্রফেসর ডাঃ মির্জা মাজহারুল ইসলাম, একজন খ্যাতিমান শল্য চিকিতসক। ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থি। এই ৯০ বছর বয়সেও যিনি এখনো অপারেশন করছেন।

১৯২৭ সালের ১ জানুয়ারী টাঙ্গাইলের কালিহাতি উপজেলাউ জন্মগ্রহনকারী এই চিকিতসক তার কর্মজীবনে পেপটিক আলসার রোগের ভেগোটমি অ্যান্ড গ্যাস্ট্রো জেজুনস্টমি অপারেশন করেছেন প্রায় ২০ হাজার। পৃথিবীতে আর কোনো শৈল্যচিকিৎসক এ রোগের এত অপারেশন করতে পারেননি।

মির্জা মাজহারুল ইসলাম প্রায় ছয় দশক ধরে শৈল্য চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি অনারারি হাউজ সার্জন হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মজীবন শুরু করেন (১৯৫২), এবং তৎকালীন ই পি এম এস ক্যাডারে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। হাউস সার্জন ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার (১৯৫৪), সহকারী সার্জন: বরিশাল সদর হাসপাতাল (১৯৫৮), সহাকারী সার্জন: ফরিদপুর সদর হাসপাতাল (১৯৬০), সহযোগী অধ্যাপক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (১৯৬৬), প্রফেসর অব সার্জারি ও প্রিন্সিপাল: চট্টগ্রাম মেডিকেল কলেজ (১৯৭৬), প্রফেসর অব সার্জারি: ঢাকা মেডিকেল কলেজ (১৯৮০), এবং ১৯৮৫সালে প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মুখ্য উপদেষ্টা: বারডেম সার্জারি বিভাগ (১৯৯৩-বর্তমান), এবং তিনি দু’বার বারডেমের অবৈতনিক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কলেজ অব জেনারেল প্র্যাকটিশনারসের সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘ ২০ বছর।
চিকিৎসা সেবায় আজও আছেন কান্ডারী রুপে।

বর্তমানে এই প্রচারবিমুখ মহান চিকিৎসক রাজধানীর রাশমনো জেনারেল হাসপাতালে রোগী দেখেন ও অপারেশন করে থাকেন।

উল্লেখ্য, গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি বয়সী শল্যচিকিৎসক হিসেবে নথিভুক্ত রয়েছেন Alla Levushikina, যার বয়স ৮৯ বছর। অথচ আমাদের দেশের অহংকার প্রফেসর ডাঃ মির্জা মাজহারুল ইসলামের কথা আমরা অনেকেই জানি না। যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করলে গিনেজ রেকর্ড এ আজ হয়ত থাকতো আমাদের দেশেরই সন্তান, আমাদেরই অগ্রজ ডাঃ মীর্জা মাজহারুল ইসলামেরই নাম।

তথ্য সহায়তাঃসোহেল রানা নান্নু ও wikipedia

ট্যাগ:#knowthepioneer
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

১০টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।