সরকারী নির্দেশনা অনুসারে চলতি বছরে ইন্টার্নীদের বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে। বেতন বাড়ানোর দাবীতে আজ সোমবার টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে রয়েছে রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষানবীস চিকিৎসকেরা। প্রাইম মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা প্ল্যাটফর্ম প্রতিনিধিকে জানান, নতুন আইন অনুযায়ী ইন্টার্ন ডাক্তারদের ভাতা বেড়ে পনেরো হাজার গতমাস থেকে কার্যকর হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজগুলো তাদের ভাতা বৃদ্ধি করেছে। তবে প্রাইম মেডিকেল কলেজ,রংপুর কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। দৈনিক ষোলো ঘন্টা কাজ করিয়ে মাসে মাত্র দশ হাজার টাকা দিচ্ছেন যেখানে বাংলাদেশের বেশিরভাগ মেডিকেলে ১৫ হাজার করে দেয়া হচ্ছে। তাদের দাবী ন্যায্য হলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। তবে আন্দোলন চালু থাকলেও জরুরী বিভাগ চালু রয়েছে এবং রোগীদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। শেষখবর পাওয়া পর্যন্ত চিকি’সকদের দাবীর ব্যাপারে সন্তোষজনক মনোভাব না দেখানোয় কর্মবিরতি অব্যহত রয়েছে।
নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’
প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…
ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…
ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…