মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ইতালিতে করোনায় একদিনে মৃত্যু রেকর্ডসংখ্যক ৬২৭ জনের

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২১ মার্চ ২০২০, ১২:২৬ · ২ মিনিটে পড়ুন
ইতালিতে করোনায় একদিনে মৃত্যু রেকর্ডসংখ্যক ৬২৭ জনের
লেখার আকার

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ,২০২০

মৃত্যুর মিছিল বাড়ছেই। ইতালিতে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসের কারণে দেশটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪০৩২ জন। যা চীনের মোট মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে এসেছে।

ইতালিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৭,০২১ জন যার মধ্যে ৫১২৯ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। করোনা ভাইরাস মোকাবেলায় ইতালি তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও মৃত্যুর মিছিল যেন থামছেই না, বরং দিন দিন আক্রান্ত ও মৃত্যুর হার দ্রুত বাড়ছে।

সামনের দিনগুলোতে ইতালিতে এ সংখ্যা আরো বাড়বে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন।

মার্চ মাসের শুরুর দিকেও ইতালিতে আক্রান্তের সংখ্যা একেবারেই কম থাকলেও তিন সপ্তাহের ব্যবধানে এখন তা হুহু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় ইতালিতে নতুন আক্রান্তের সংখ্যা ৫৯৮৬ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা চীনের প্রায় অর্ধেক হলেও ইতিমধ্যেই ইতালিতে মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। সামনের দিনগুলো তাই ইতালির জন্যে অনেক বেশি লড়াইয়ের হবে।

ইতালির থেকে যদি বাংলাদেশ শিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে এখনই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে মোকাবেলায়। কেননা, অল্প কিছু করোনা রোগী পাওয়া গেছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকার যে সুযোগ নেই, তা ইতালির থেকে দেখছে পুরো বিশ্ব। এখনই সময় সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণ, সর্বোপরি, দেশের প্রতিটি মানুষের সচেতন হয়ে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট এই কোভিড-১৯ নামক প্রবল সংক্রামক ব্যাধি প্রতিরোধে একযোগে কাজ করার। নতুবা হয়তো বাংলাদেশেও মৃত্যুর মিছিল থামবেনা আর কয়েক সপ্তাহ পর ইতালির মত।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।