মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ইউনিভার্সেল মেডিকেল কলেজ

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

Editorপ্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:২০ · ২ মিনিটে পড়ুন
ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
লেখার আকার

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ইনডোর খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল আবৃত্তি, নৃত্য, গানসহ নানা আকর্ষণীয় পরিবেশনা। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার মাধ্যমে এই আয়োজন তাদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ইউএমসিএইচ-এর অধ্যক্ষ ডা. উত্তম কুমার পাল। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক মনোভাব আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরেন। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক সক্ষমতা ও দলগত সহযোগিতার চর্চা হয়েছে, তেমনি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা।

আয়োজনের শেষ দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ইউএমসিএইচ-এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা শিক্ষার কঠিন ও ব্যস্ত সময়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, পারস্পরিক বন্ধন এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে। ইউএমসিএইচ-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ তাই শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সুন্দর শিক্ষাজীবনের একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ইউনিভার্সেল মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ইন্টার্নশীপ শুরু

প্লাটফর্ম নিউজ, শনিবার, ২০জুন, ২০২০ ইউনিভার্সেল মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষানবিশ হিসেবে হাসপাতালে কাজ শুরু করেছেন। গত ১৩ জুন লেকচার গ্যালারি ১ এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের এই যাত্রা শুরু হলো। এতে শপথ…

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর…

২৮ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।