মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
দিবস

আজ বিশ্ব এইডস দিবস, এ বছর আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪, ৫:৩৬ · ২ মিনিটে পড়ুন
আজ বিশ্ব এইডস দিবস, এ বছর আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ
লেখার আকার

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪

আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে দেশের এইডস সংক্রান্ত নানা পরিসংখ্যান তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্য ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির সূত্রে অনুযায়ী দেশে ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এক বছরে ১ হাজার ৪৩৮ জন নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। এ বছর এইডসে মারা গেছেন ১৯৫ জন। বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) পজিটিভ ব্যক্তি শনাক্তের পর থেকে এবার এইডসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও এ বছর এ রোগে মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বয়সে তরুণদের মধ্যে এ রোগে আক্রান্তের হার বেড়ে গেছে। একই সাথে বিবাহিতদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার হার বেড়েছে। এ ছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের মধ্যেও সংক্রমণ কমছে না। তরুণ বয়সী এবং হিজড়া ও রোহিঙ্গা জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে আছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ১৯৮৯ সালে এক ব্যক্তির এইচআইভি শনাক্ত হয়। এরপর প্রতিবছরই এইডসে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। দু-এক বছর এইডসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কমে গেলেও বেড়ে যাওয়ার প্রবণতাই ছিল বেশি। ২০২০ সালে করোনা সংক্রমণের বছর বাদে গত ১০ বছরে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৭৬। সে অনুযায়ী, চলতি বছর ১৬২ জন রোগী বেড়েছে।

এ বছর এইডসে আক্রান্তদের মধ্যে ৫৫ শতাংশই বিবাহিত। আর অবিবাহিত রয়েছেন ৪০ শতাংশ। বিধবা বা তালাকপ্রাপ্ত রয়েছেন ৫ শতাংশ। গত বছর বিবাহিতদের মধ্যে সংক্রমণের হার ছিল ৬০ শতাংশ। আর অবিবাহিতদের মধ্যে তা ছিল ৩১ শতাংশ। গত বছরের মতো এবারও ঢাকা বিভাগে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক।

গত বছর এইচআইভিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ২৬৬। এবার এ সংখ্যা ১৯৫। মৃত্যুর সংখ্যা কমে গেলেও তা এখনো শঙ্কাজনক পর্যায়ে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “এখন এইচআইভির চিকিৎসার ব্যবস্থা যথেষ্ট উন্নত। তারপরও এত মৃত্যু মেনে নেওয়া যায় না। মৃত্যুর কারণ হতে পারে নিয়মিত এবং যথাযথ চিকিৎসা নিচ্ছেন না আক্রান্ত ব্যক্তিরা। আবার যেসব ওষুধ দেওয়া হচ্ছে, তা প্রতিরোধী হয়ে উঠছে কি না, সে বিষয়েও নজর দেওয়া দরকার।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস-২০২২

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মে ২০২২, শনিবার প্রতিবছর ১৯ মে সারা বিশ্বে 'বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। ২০১০ সালের মে মাসে মেক্সিকোর ক্যানকুনে একটি কাউন্সিল সভায় 'ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ ফ্যামিলি ডক্টরস' (WONCA) দ্বারা এই দিবসটি প্রথম ঘোষণা করা…

বিশ্ব ডায়াবেটিস দিবসঃ পায়ের যত্নে রোগীর সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ নভেম্বর ২০২১, বরিবার ডা. অনুজ কান্তি দাশ এফ সি পি এস ( সার্জারি), সহকারী রেজিস্ট্রার, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। আজকে "World Diabetes Day" সার্জন হিসেবে Diabetes এর একটা complication নিয়ে একটু আলোচনা করব- Diabetic…

১৪ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

“World Youth Skills Day” এর প্রতিপাদ্যের সাথে তাল মিলিয়ে চলছে “প্ল্যাটফর্ম”

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ তারুণ্যের শক্তি অপরিসীম। তার স্বপ্ন দেখার শক্তিও অঢেল। উদ্যম, প্রাণশক্তি, স্বপ্ন ও কল্পনার মিশেলে ধীরে ধীরে ফুটে ওঠে তরুণ দেহ-মন। এসব তথাকথিত বিমূর্ত কথাগুলো বাস্তবে রূপ দিয়ে উদযাপনের লক্ষ্যেই ২০১৪ সাল থেকে প্রতিবছর ১৫…

১৫ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।