প্রকাশিত হলো ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি। আগামী ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে নির্ধারিত কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা: এ কে এম আহসান হাবিব সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৬ বা ২০১৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। তবে উপজাতীয় ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতীয় প্রার্থীরা মোট জিপিএ ৮.০০ থাকলেই আবেদন করতে পারবে। সব পরীক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির প্রত্যেক পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫০ এবং পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে।

আগামী ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।ভর্তি পরীক্ষা ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

অনলাইনে dghs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নিম্নে বিজ্ঞপ্তিটি ছবি আকারে সংযুক্ত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।