মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

আওয়ামী সরকারের চাপ: ছয়বার বদলাতে বাধ্য করা হয় আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৭ · ২ মিনিটে পড়ুন
আওয়ামী সরকারের চাপ: ছয়বার বদলাতে বাধ্য করা হয় আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন 
লেখার আকার

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

স্বৈরাচারবিরোধী ছাত্রজনতা আন্দোলনের এক অনন্য নায়ক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ। ১৬ জুলাই, ২০২৪ দুই হাত প্রাসারিত করে বুক টান টান করে দাঁড়িয়ে থাকেন ফ্যাসিস্ট শাসকের গুলির সামনে। এক পর্যায়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় আবু সাঈদের।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের দ্বায়িত্ব দেওয়া হয় রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিবুল ইসলামের হাতে। প্রাথমিক প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় আবু সাঈদ শটগান পেলেটের আঘাতে মারা যান।

প্রাথমিক প্রতিবেদনে পরই বাইরে থেকে চাপ আসতে শুরু করে ডা: রাজিবুল ইসলামের কাছে। মোট ছয়বার প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করা হয় তাকে। মাথায় আঘাত, বিভিন্ন ক্ষত এবং সাঈদের শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধার কথা প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয় এবং উপসংহার হিসেবে এসব আঘাতের কারণ হিসাবে জানানো হয় ‘শক’ এবং ‘রক্তক্ষরণে’ আবু সাঈদের মৃত্যু হয়েছে।

৫ আগষ্টের পর তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তদন্তকারী দলের অনুসন্ধানে মোট চার জনের নাম উঠে আসে যারা ময়নাতদন্ত প্রতিবেদন বদলাতে ওই ফরেনসিক চিকিৎসক উপর চাপ প্রয়োগ করেন।এদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের দুজন প্রাক্তন উপকমিশনার, রংপুর মেডিকেল কলেজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগপন্থি ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একজন নেতা রয়েছেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক : মো: রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।