মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
নির্বাচিত লেখা

অভিযোগ নয়, অনুপ্রাণিত করুন

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ৭:১০ · ১ মিনিটে পড়ুন
অভিযোগ নয়, অনুপ্রাণিত করুন
লেখার আকার

৪ এপ্রিল, ২০২০:

ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন
মহাসচিব, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ

যে মুহূর্তে কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাবার সর্বাত্মক প্রয়াস দেবার কথা, প্রশাসনের কেউ দেখছি তালিকা প্রস্তুত করতে ব্যস্ত প্রাইভেট চেম্বারে কারা অনুপস্থিত সে অভিযানে।


ফেসবুকে লাইভ দিয়ে বাহবা নেবার সময় এটা নয়। সকল চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে টেলিমেডিসিনে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ এবং জিপি চিকিৎসকগণ। শুধু নিজেদের নিরাপত্তার কথা ভেবে নয়, রোগীদের মাঝে ব্যাপকহারে সংক্রমণ প্রতিরোধ করতেই সবাইকে চেম্বারে সেবা নেবার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে।

আগামী দু সপ্তাহ যখন কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকি রয়েছে সে সময়টা পর্যবেক্ষণ না করে এ ধরনের অর্বাচীন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মহামারী পরিস্থিতিতে সেবা কাজ চলবে হাসপাতালে। সারা বিশ্বে তা-ই চলছে। এখানে প্রাইভেট প্র্যাকটিসের কোনো দরকার নাই রোগের বিস্তার বাড়ানোর জন্য। রোগ নিয়ন্ত্রণে আগ্রহী হলে এসব আত্মঘাতী সিদ্ধান্ত মাথায় আসে কি করে!

তাই সবার প্রতি অনুরোধ, দায়িত্বশীল আচরণ করুন। দুর্যোগে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে বা হবে সবচাইতে অধিকতর। তাদের দিকে অহেতুক অভিযোগের অঙ্গুলি না তুলে অনুপ্রাণিত করার চেষ্টা করুন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অনুদান নির্ভর নয়, স্বনির্ভর হোক প্রাথমিক স্বাস্থ্যসেবা – মুজিববর্ষে ‘হাসিখুশি’র দৃপ্ত উচ্চারণ

  প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১ ১৬ ডিসেম্বর ২০২১, বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী। একই বছর স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ সরকার বছরটিকে 'মুজিববর্ষ' ঘোষণা করেছেন।   এই বিশেষ দিনে 'হাসিখুশি' পালন করে ২য়…

২০ ডিসেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

ওমিক্রনঃ আতংক ও প্রতিরোধ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ ডিসেম্বর ২০২১, সোমবার করোনা ভাইরাস ২০১৯ এর ডিসেম্বর থেকে এখন অবধি তার রুপ দেখিয়ে চলেছে। সময়ের সাথে সাথে অন্য সব ভাইরাসের মতো করোনা ভাইরাসের পরিবর্তন বা মিউটেশন হয়েছে। WHO করোনার ভ্যারিয়েন্ট অব কনসার্ন (VOC) হিসেবে এখন পর্যন্ত…

৬ ডিসেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

শিশুর মানসিক বিকাশে চাই সুষম খাবার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ আগস্ট ২০২১, শুক্রবার ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন রিপন সহকারী অধ্যাপক (নিওনেটোলজী) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর। #Early_Childhood_Development: আমাদের বাচ্চাদের ব্রেইনের ৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮…

২০ আগস্ট ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।