মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

অবিশ্বাস্য টিউমার অপসারণ: ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ৯:০৪ · ২ মিনিটে পড়ুন
অবিশ্বাস্য টিউমার অপসারণ: ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ।
লেখার আকার

৩০ জুলাই ২০১৮, সোমবার, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে এক রোগীর চোয়ালের বৃহদাকার টিউমার (জায়ান্ট এমেলোব্লাস্টোমা অব ম্যান্ডিবল) সফলভাবে অপসারণ করেছেন উক্ত বিভাগের শল্যচিকিৎসকগণ। রোগীনী বিগত ৭ বছর ধরে এই টিউমার বয়ে বেড়াচ্ছিলেন যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। এ টিউমারের দৈর্ঘ্য-প্রস্থ ছিল ২৮*২০ সে.মি. এবং ওজন ৬ কেজি। সাধারণ এনেস্থেশিয়া দিয়ে টিউমার, চোয়ালের ক্ষতিগ্রস্ত হাড় (ম্যান্ডিবল) ও উপরের চামড়া অপসারণ করা হয় এবং টাইটেনিয়ামের প্রলেপযুক্ত এসএস রিকন. প্লেট দিয়ে কৃত্রিমভাবে তৈরি একটি হাড় (ম্যান্ডিবল) চোয়ালে প্রতিস্থাপন করা হয়। এ জটিল অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইসমত আরা হায়দার, সহযোগী অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ প্রমুখ। আর এনেস্থেশিয়া সম্পন্ন করেন অধ্যাপক ডাঃ হাসিনা। এভাবেই নীরবে কাজ করে যাচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল। এখানেই আছে বাংলাদেশে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারীর সবচেয়ে বড় আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সী বিভাগ। মুখের যে কোনো টিউমার, আলসার, ক্যান্সার, ইনফেকশন, দুর্ঘটনায় ভাঙা কিংবা আঘাত, জন্মগত ত্রুটি, জয়েন্টের রোগ, লালাগ্রন্থীর রোগ, চেহারার সৌন্দর্যজনিত জটিলতা ইত্যাদির সঠিক এবং পরিপূর্ণ চিকিৎসা সুবিধা রয়েছে এখানে।

লেখক: ডাঃ জুয়েল রানা
সেশন ২০০৬-০৭
ঢাকা ডেন্টাল কলেজ

প্ল্যাটফর্ম ফিচার রাইটার: সামিউন ফাতীহা

সেশন ২০১৬-১৭, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।