মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

­অবশেষে ঢাবির অধিভুক্ত মেডিকেলেগুলোর প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:২৪ · ১ মিনিটে পড়ুন
­অবশেষে ঢাবির অধিভুক্ত মেডিকেলেগুলোর প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ
লেখার আকার

বুধবার, ১৬ অক্টোবর,২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের নভেম্বর-২০২৪ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের নবনিযুক্ত ডিন ডা. মোস্তাক আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত রুটিন অনুযায়ী, নভেম্বর-২০২৪ এর প্রথম প্রফেশনাল (নতুন কারিকুলাম) পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। লিখিত পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম প্রফের মৌখিক পরীক্ষা ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে আরম্ভ হবে।

নভেম্বর-২০২৪ এর দ্বিতীয় প্রফেশনাল (নতুন কারিকুলাম) পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। লিখিত পরীক্ষা শেষ হবে ১২ ডিসেম্বর। দ্বিতীয় প্রফের মৌখিক পরীক্ষা আরম্ভ হবে ১৭ ডিসেম্বর থেকে।

নভেম্বর-২০২৪ এর তৃতীয় প্রফেশনাল পরীক্ষা শুরু হবে ১৯ ডিসেম্বর। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৪ জানুয়ারি থেকে।

নভেম্বর-২০২৪ এর চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা শুরু হবে ১১ নভেম্বর থেকে। লিখিত পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এছাড়াও ওসপি পরীক্ষা ৫ ডিসেম্বর এবং মৌখিক পরীক্ষা ১২ ডিসেম্বর থেকে আরম্ভ হবে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।