বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অনুষ্ঠিত হল সন্ধানীর ৩৯ তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন

প্ল্যাটফর্ম নিউজ, ৫ ডিসেম্বর, ২০২০, শনিবার

প্রেস রিলিজঃ
বাংলাদেশে মানবসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে বরাবরই সবচেয়ে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সবচেয়ে প্রাণবন্তকর সংগঠন “সন্ধানী”। করোনাকালীন এই দুর্দিনেও রক্তদান, মরণোত্তর চক্ষুদান, কনভালেসেন্ট প্লাজমা সংগ্রহ, বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন দুস্থ-অসহায়দের আর্থিক সাহায্যসহ নানা ক্ষেত্রে দায়িত্ব পালনে বিন্দুমাত্র পিছপা হয়নি “সন্ধানী” ।

সকল দায়িত্বই এতো সূক্ষ্ম ও সাবলীলভাবে পালন করার পিছনে সন্ধানীর যেই বিষয়টি বরাবরই প্রশংসার দাবিদার তা হচ্ছে সময়ের সাথে যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া। এরই ধারাবাহিকতায়  প্রতিবছর আয়োজিত হয় সন্ধানীর কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন। ভয়াল করোনা পরিস্থিতির কারণে এই বছর কিছুটা দেরীতে হলেও ৪ ডিসেম্বর সিলেটের এক্সেলসিয়র রিসর্টে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় সন্ধানীর  ৩৯ তম  কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন, যার আয়োজনে ছিল সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এবং সহযোগিতায় ছিলো সন্ধানী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট ৷

উক্ত সম্মেলনে হাউজের সভাপতিত্ব করেন  রাজিব আহসান সুমন (সহ-সভাপতি-১, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০১৯-২০), সাধারণ  সম্পাদক এর দায়িত্ব পালন করেন  ওয়াসিম আব্বাস (সহ সাধারণ সম্পাদক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০১৯-২০) এবং সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেন জি. এম রিফাত  (কার্যকরী সদস্য-১, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০১৯-২০)। এসময় হাউজের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শ্রদ্ধেয় উপদেষ্টামন্ডলী এবং সন্ধানীর ইউনিট সমূহের উপস্থিতিতে  গঠনমূলক আলোচনা, ইউনিটগুলোর সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, ২০২০-২০২১ সেশনের জন্য ইউনিটসমূহের  কার্যকরী পরিষদ ঘোষণা, ২০২০-২০২১ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ঘোষণা এবং নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের হয়ে দায়িত্ব গ্রহণ করেন লুৎফর রহমান মিলন (সভাপতি, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০২০-২১), নাজমুল আলম (সাধারণ সম্পাদক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০২০-২১), মো: হেদায়েতুল কবীর জিসান (সাংগঠনিক সম্পাদক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০২০-২১)।

বিশেষভাবে উল্লেখ্য, প্রতিবছর মেডিকেল কলেজের ক্যাম্পাস গুলোতে সন্ধানীর বার্ষিক সম্মেলন গুলো অনুষ্ঠিত হলেও এবার করোনা পরিস্থিতি মাথায় রেখে এবং কড়াকড়ি ভাবে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার জন্য সম্মেলনটি সিলেটের এক্সেলসিওর রিসর্টে আয়োজন করা হয়।

সমাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য উক্ত স্থানে ৪ ও ৫ ডিসেম্বর সন্ধানীর সম্মেলন এর সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ ব্যাতীত সকল জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল।

এমন একটি কঠিন সময়ে দেশে সন্ধানীর মতো প্রথম সারির একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর এত সুন্দর আয়োজন সত্যিই প্রসংশার দাবিদার। নিজেদের মধ্যে এমন মেলবন্ধন ধরে রেখে এই সংগঠনটি ভবিষ্যতে আরো অনেকদূর এগিয়ে যাক এবং বাংলাদেশে সন্ধানীর হাত ধরে রক্তদান ও মরণোত্তর চক্ষুদান নামক যেই অতি গুরুত্বপূর্ণ আন্দোলনের সূত্রপাত হয়েছিল তার বীজ সকল অন্তরে গেঁথে যাক সেই প্রার্থনা সবার ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।