মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
দুর্যোগ

অনলাইন গেমিং প্রজেক্টের মাধ্যমে সাতক্ষীরায় অবহেলিত মানুষের পাশে সন্ধানী

Platformপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২:৫০ · ২ মিনিটে পড়ুন
অনলাইন গেমিং প্রজেক্টের মাধ্যমে সাতক্ষীরায় অবহেলিত মানুষের পাশে সন্ধানী
সন্ধানীর প্রদান করা পানির ট্যাংক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার

করোনার এই মহামারী মোকাবিলায় একদিকে মানুষের নাভিশ্বাস অবস্থা, অন্যদিকে এই বছরই বন্যা প্রাকৃতিক দুর্যোগের দোসর হয়ে এসেছে। “এই দুর্যোগের শেষ কোথায়?” – এই প্রশ্নের উত্তর আজও অনিশ্চিত। বাংলাদেশের প্রায় ৩ মিলিয়নের বেশি মানুষ এই বন্যায় কবলিত। যানবাহন, বাসস্থান থেকে শুরু করে নিরাপদ খাবার পানির অভাব সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে বাংলার হিমশিম অবস্থা৷

এমন এক অসহায় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। মাইলের পর মাইল হেটে যেখানে তাদের খাবার পানি সংগ্রহ করতে হত। সেখানে তাদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে মানবসেবার ব্রতে কর্মরত সংগঠন “সন্ধানী”। ঘরে বসে অনলাইন গেইমস এর মাধ্যম্যেই আজকাল বেশির ভাগ তরুণদের অবসর কাটছে। তাই সন্ধানীর বিভিন্ন ইউনিটের মেধাবী তরুণরা উদ্যোগ নেন অনলাইন গেমিং টুর্নামেন্টের যা থেকে প্রাপ্ত অর্থ অসহায় মানুষের জন্য বিলিয়ে দেয়ার সিন্ধান্ত নেয়া হয়।

সাতক্ষীরায় সন্ধানী পৌঁছে দিয়েছে নিরাপদ পানি

সন্ধানী একটি রক্তদাতা, চক্ষুদান ও বিভিন্ন দুর্যোগে মানুষকে সাহায্যদানকারী সংগঠন হিসেবে সুপরিচিত। সন্ধানীর কেন্দ্রীয় পরিষদে এই অনলাইন গেমিং এর মাধ্যমে অসহায় মানুষকে সাহায্যের প্রস্তাবনা গৃহীত হওয়ার পর ঠিক করা হয় কিছু এজেন্ডা। প্রজেক্ট “Gaming for helping/PUBG tournament” এর উদ্দেশ্য ঠিক করে দেয়া হয় – সাতক্ষীরার মানুষকে নিরাপদ পানির ব্যবস্থা করে দেয়া।
সন্ধানীর প্রদান করা পানির ট্যাংক

সন্ধানীর বিশেষ স্বেচ্ছাসেবী দল “সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম” এর পরিচালনায় এই টুর্নামেন্টে অংশ নেন মেডিকেলীয়, নন মেডিকেলীয় ব্যক্তিরা৷ বিভিন্ন ধাপ শেষে বিজয়ীদের সৌজন্য পুরস্কার পোঁছে দেয়া হয়। আর রেজিষ্ট্রেশনে প্রাপ্ত বাকি অর্থ দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিরাপদ পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ করা হয়। এছাড়াও করোনাকালীন সময়ে সন্ধানী বহুবিধ কার্যক্রম গ্রহণ করে সর্বজন প্রশংসিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বন্যার্তদের জন্য জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে সিলেটের পথে প্ল্যাটফর্মের চিকিৎসক টিম

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন, ২০২২, বুধবার গত ২১ জুন, ২০২২, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে সিলেটের বন্যার্তদের জরুরি ঔষুধসহ ত্রাণ দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 'প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি'র ৮ জনের চিকিৎসকের দল। মহৎ এই কর্মসূচির অদম্য দলের সদস্যরা হলেন…

এমবিবিএস চূড়ান্ত পেশাগত লিখিত পরীক্ষা স্থগিতঃ চিকিৎসা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২০ জুন, ২০২২ চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে চিকিৎসা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক অনুষ্টিতব্য সকল পেশাগত এমবিবিএস (নতুন ক্যারিকুলাম) পরীক্ষা নভেম্বর/২০২১ এবং (পুরাতন ক্যারিকুলাম) পরীক্ষা জানুয়ারি/২০২২ ইং সালের অদ্য ২০/০৬/২০২২ ইং তারিখের বায়োকেমিস্ট্রি ও অবস এন্ড গাইনী (পেপার-২) এবং…

বজ্রপাত থেকে নিজেকে বাঁচাতে মেনে চলুন জরুরি নির্দেশনা

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন ২০২১, মঙ্গলবার বজ্রপাত একটি সাধারণ বিষয় হলেও বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে এর প্রভাব সবচেয়ে বেশি। বজ্রপাতে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও প্রাণহানি হচ্ছে। বজ্রপাতের বিষয়টি ভূমিকম্পের মতোই প্রাকৃতিক এবং অতি আকস্মিক একটি…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।