বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ স্যারের ৬ষ্ঠ বইয়ের মোড়ক উন্মোচন

111

“একে তো বাংলাদেশী বই, তার উপর বইয়ের উপর বাঙ্গালী নাম(লেখকের), দাদা আপনার বই কি কেউ পড়বে”?
অধ্যাপক এবিএম আব্দুল্লাহ তাঁর “Practical Manual in Clinical Medicine” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্মৃতিচারণ করছিলেন কিভাবে বইগুলো আন্তর্জাতিক প্রকাশণায় স্থান করে নেয়। বাংলাদেশী মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের মাঝে তাঁর বইগুলো ব্যাপকভাবে সমাদৃত হবার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও তখন চাহিদা বাড়ছিল। জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম স্যারের অনুপ্রেরণায় অধ্যাপক আব্দুল্লাহ তাঁর প্রকাশিত বই নিয়ে দিল্লী গিয়েছিলেন একটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থায় প্রকাশের জন্য। প্রকাশণা কোম্পানীর বাঙ্গালী ম্যানেজার কিছুটা নেতিবাচক ভাবেই অধ্যাপক এবিএম আব্দুল্লাহকে ফিরিয়ে দিয়েছিল। এরপরেও অধ্যাপক এবিএম আব্দুল্লাহ এদেশের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থীদের আরো ভালো চিকিৎসক করে গড়ে তোলার প্রচেষ্টা থেমে থাকে নি। ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অধ্যাপক আব্দুল্লাহর বইগুলোর চাহিদা থাকায় আন্তর্জাতিক সে প্রতিষ্ঠানের কর্ণধার কয়েকবছর পর ঢাকায় এসে অধ্যাপক আবদুল্লাহ স্যারের সাথে দেখা করেন, এক এক করে সর্বশেষ ৬ষ্ঠ বইটি বাজারে আসে আন্তর্জাতিক প্রকাশনীর মাধ্যমে।

গত ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “Practical Manual in Clinical Medicine” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সহযোগী অধ্যাপক ডাঃ ফেরদৌস উর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আব্দুল জলিল, অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক, প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল হাসান, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসিত্রয় অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ জাকারিয়া স্বপন, কোষাধক্ষ্য ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, অনুষ্ঠানের সভাপতি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রহিম। বক্তারা প্রত্যেকে অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহকে বাংলাদেশের চিকিৎসকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান, শিক্ষার্থীদের একাডেমিক প্রয়োজনের পাশপাশি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে স্যারের ভূমিকার প্রশংসা করেন। প্ল্যাটফর্মের পক্ষ থেকে অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ স্যারকে অভিনন্দন। 222
(অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ স্যারের সাথে ডাঃ সাখাওয়াত হোসেন রোকন, ডাঃ সাদিয়া সাবাহ)

অধ্যাপক এবিএম আব্দুল্লাহর বক্তব্যে বইগুলো প্রকাশের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি শ্রদ্ধাভরে তিনি তাঁর শিক্ষক, সহকর্মীদের কথা স্মরণ করেন। তিনি বলেন যতদিন তাঁর বইগুলো চিকিৎসকদের উপকারে আসবে, যতদিন এ বইগুলো পাঠ করে বাংলাদেশী চিকিৎসকদের মাধ্যমে দেশের মানুষ সেবা পাবে ততদিন তাঁর বইগুলো যাঁদের নামে উৎসর্গকৃত তাঁদের কথা পাঠক চিকিৎসকেরা মনে রাখবেন। “Practical Manual in Clinical Medicine” বইটি তিনি তাঁর সহকর্মী হেপাটোলজির প্রয়াত অধ্যাপক একে এম খোরশেদ আলম কে উৎসর্গ করেন। “Case History and Data Interpretation in Medical Practice” বইটি উৎসর্গ করেন তাঁর শিক্ষক প্রয়াত জাতীয় অধ্যাপক নুরুল ইসলামকে, “Radiology in Medical Practice” বইটি উৎসর্গ করেন সদ্য প্রয়াত বাংলাদেশের পেডিয়াট্রিক্সের প্রবর্তক জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খানকে। 444555333

“Practical Manual in Clinical Medicine” বইটি আগামী ২০১৭ সালে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তাদের বিশেষ এক প্রোগ্রামের আওতায় বাংলাদেশের দশ হাজার চিকিৎসকের কাছে বিনামূল্যে বইটি পৌঁছে দেয়া শুরু করেছে।

ডাঃ মোহিব নীরব
প্ল্যাটফর্ম,
চিকিৎসকদের পক্ষে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

18 thoughts on “অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ স্যারের ৬ষ্ঠ বইয়ের মোড়ক উন্মোচন”

    1. সুযোগ পেয়েছি বলে লিখছি, সামনাসামনি রেজিস্টার থেকে শুরু করে সহকারী অধ্যাপক এবং এর উপর যে কাউকে স্যার সম্বোধন করতে পারেন। পাশ করার আগে সিএ, আইএমও, লেকচারার সবাই স্যার।

      পাশ করার পর, যাঁদের আগে কখনো স্যার বলেছেন, বা স্যার বলে চিনতেন সবাইকে স্যার ডাকা যায়, সহকর্মী হলেও তখনো স্যার।

      আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত সবাইকে আপনি বলা যায়, সে বয়সে ছোট হলেও।

    2. এটা কিন্তু একজন প্রথম শ্রেণির অফিসার এর প্রটোকল। “আপনি বলতে শিখুন”
      প্রয়োগ যদিও কমে গেছে। কিন্তু it’s a matter of dignity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।