এবার কোভিড-১৯ এ আক্রান্ত হলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা
প্ল্যাটফর্ম নিউজ, ২৭শে জুন, ২০২০, শনিবার সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ, ডা. রাশেদা সুলতানা। খুলনা বিভাগে কোভিড-১৯ নিয়ন্ত্রণে শুরু থেকেই দিন রাত পরিশ্রম করছিলেন তিনি। অন্যদিকে, তাঁর কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা- এমআইএস জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেনেরও ইতোমধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।…
২৭ জুন ২০২০বিস্তারিত পড়ুন