হৃদরোগে আক্রান্ত হয়ে বিএমএ নওগাঁ শাখার কার্যকরী কমিটির সদস্য চিকিৎসকের মৃত্যু
প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি ২০২১, বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএমএ নওগাঁ শাখার আজীবন সদস্য ও কার্যকরী কমিটির সদস্য চিকিৎসক ডা. জিয়াউল হক জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র'জিউন।) জানা গিয়েছে, গতকাল ৫ জানুয়ারী, ২০২১ ইং তারিখ মঙ্গলবার বেলা ২ঃ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।…