সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

Medical Students Association of Noakhali (MSAN) এর আত্মপ্রকাশ

11221514_1028849047125524_1344907130093386323_n

নোয়াখালী অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং নোয়াখালীর বিভিন্ন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মত যাত্রা শুরু করলো একটি আঞ্চলিক মেডিকেল সংস্থা যার নাম ” Medical Students Association of Noakhali (MSAN)”। গত ১৬ জুলাই বৃহস্পতিবার মাইজদীর ক্যাফে ঝিল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ” Inauguration Ceremony & Grand Iftar” অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই সংস্থাটি।

বিকাল ৪.০০ ঘটিকায় পবিত্র কুরআন থেকে তিলাওয়ারের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ জোবায়ের আনাম চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সাইফ উল্যা সুজন, ডাঃ দেবাংশু ভৌমিক মিথুন, ডাঃ মাহমুদুল হাসান ইমরান, ডাঃ মুন্নি প্রমুখ।

অনুষ্ঠানে MSAN এর গঠনের প্রেক্ষাপট, এর লক্ষ্য ও উদ্দেশ্য, ভিশন, কাজের ক্ষেত্র ইত্যাদি বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের k-70 ব্যাচের শিক্ষার্থী এবং MSAN এর অন্যতম স্বপ্নদ্রষ্টা ইয়াসিন আরাফাত বিপুল। তিনি ২০৩০ সালের মধ্যে নোয়াখালী অঞ্চলের জন্য বেসরকারিভাবে স্বতন্ত্র স্বাস্থ্য বাজেট পেশ এবং Mutual Health Care নামক স্বপ্নের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ( যার ব্যবস্থাপনা, ডিসিপ্লিন, কেয়ার সিস্টেম হবে বেসরকারী আদলে কিন্তু কস্ট সিস্টেম হবে সরকারি হাসপাতাল থেকেও কম মূল্যের) গড়ার জন্য নোয়াখালীর সকল ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের একযোগে কাজ করার আহবান জানান।
তিনি MSAN কে ১) Academic wing ২) Research and survey wing ৩)Social service wing এই তিনটি বিভাগে ভাগ করে কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করেন। Research and Survey wing এর অধীনে উপকূলীয় অঞ্চলের endemic disease এর উপর বিশেষ গবেষণার পাশাপাশি বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা প্রদানের তুলনামূলক চিত্রভিত্তিক আলোচনা সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে তার সময়োপযোগী প্রয়োগের উপর গুরুত্ব দেন।

Academic wing এর অধীনে MSAN এর প্রত্যেক শিক্ষার্থীদের জন্য professional skill develop এবং behavioural motivation এর জন্য নিয়মিত clinical class এবং motivation class নেয়ার জন্য ডাক্তারদের সহযোগিতা কামনা করেন।

11745751_1028849190458843_1781801976815434157_n

Social Service wing এর মাধ্যমে medical camp, health awareness camp, anti-smoking camp, career seminar ইত্যাদি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের SS-42 ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেনের উপস্থাপনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে “Scientific Aspect of Ramadan” শিরোনামে রমজানের মেডিকেলীয় গুরুত্ব উপস্থাপন করেন ডাঃ ইমরান। এছাড়া অনুষ্ঠানের ফাঁকেফাঁকে নোয়াখালী ভিত্তিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত হয় “জানবো নোয়াখালীকে” এবং
“সেরা নোয়াখাইল্লা” নামক দুটি ইভেন্ট।

এছাড়া অনুষ্টানে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৭৫ জন ডাক্তার এবং মেডুকেল শিক্ষার্থীদের অংশগ্রহনে “আমিই দেশপ্রেমিক” নামক ইভেন্ট অনুষ্ঠিত হয় যেখানে সবাই দেশের স্বাস্থ্যসেবার ইতিবাচক পরিবর্তনে ৩ টি করে লিখিত পরামর্শ দেন।

নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মঞ্চায়িত নাটিকা, গান, কৌতুক অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ।

ইফতার এবং নামাজের বিরতির পর উপস্থিত সবাই নোয়াখালী অঞ্চলের স্বাস্থসেবার ইতিবাচক পরিবর্তনে সর্বাত্মক প্রচাষ্টা চালানোর শপথ নেন।

সংবাদঃ Yeasin Arafat Bipul, k70, DMC

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।