মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

Dopamine, Domperidone এবং Levodopa

মানবদেহের হরমোন সমূহের মধ্যে অন্যতম একটি হরমোন হচ্ছে ডোপামিন, যা একই সাথে হরমোন ও নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। এটি উৎপন্ন হয় ডোপামিনার্জিক নিউরন থেকে, যা মিডব্রেন এর ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়াতে থাকে। ডোপামিন দেহে একটি নির্দিষ্ট মাত্রায় থাকে, এর চেয়ে কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। একে Pleasure hormone ও বলা হয়, কারণ আনন্দের সময় কিংবা সুখানুভূতির সময় এটা খুব বেশি পরিমাণ উৎপন্ন হয়।

ডোপামিন এর কাজ:
১। ডোপামিন আমাদের চলাচল নিয়ন্ত্রণ করে।
২। কিডনিতে নেফ্রনের উপর কাজ করে অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
৩। পাকস্থলীতে খাদ্যের ক্রিয়া কমিয়ে দেয়, আবার অন্ত্রে বাড়িয়ে দেয়।
৪। Anterior pituitary gland থেকে প্রোল্যাকটিন এর ক্ষরণ কমিয়ে দেয়, যার কারণে ব্রেস্ট মিল্ক কমে যায়।

ডোপামিন কমে যাওয়ার ক্ষতিকর প্রভাব:
বিভিন্ন মুভমেন্ট ডিসঅর্ডার যেমন- ট্রেমর, পার্কিনসনস ডিজিজ ইত্যাদি। একারণেই Dopamine Agonist medicine দিয়ে
parkinson disease এর ট্রিটমেন্ট করা হয়।

ডোপামিন বেড়ে যাওয়ার ক্ষতিকর প্রভাব:
১। বিভিন্ন Motor activities hyper হয়ে যায়, যেমন- Dystonia, Agaitation (inner restlessness), Muscles twitching।
২। Depression, Anxiety, Insomnia, Bipolar disorder, এমনকি Schizoprenia ও হতে পারে।
৩। অনেকের ক্ষেত্রে ডোপামিন লেভেল বেড়ে গেলে Reward seeking বেড়ে যায়। তখন তার মাঝে আনন্দ, বিনোদন, প্রেম নিবেদনের মন মানসিকতা বেড়ে যায়, সেক্সুয়াল ডিজায়ার বেড়ে যায়।
৪। Impulsive movement খুবই সাধারণ, যার কারণে ডোপামিন অস্বাভাবিক বেড়ে গেলে কেউ কেউ ধর্ষণের মত অপকর্ম করে থাকে।

Domperidone
Domperidone হচ্ছে একটি Dopamine receptor antagonist। এই মেডিসিন Dopamine receptor সমূহকে ব্লক করে দেয়।

আমরা আগে জেনেছি, ডোপামিন পাকস্থলীতে খাদ্যের ক্রিয়া কমিয়ে দেয়। ফলে পাকস্থলী সবসময় ভরপুর মনে হয়, খাবার রুচি কমে যায়। আবার ডোপামিন খাদ্যনালীর চাপ কমিয়ে দেয়, এতে করে Gastro-oesophegeal food regurgitation হতে পারে, যার কারণে বমিভাব ও বমি হতে পারে।
কিন্তু Domperidon যখন D2 receptor (এক ধরণের Dopamine receptor) কে ব্লক করে দেয়, তখন উল্লেখিত সমস্যা গুলি হয়না। ফলে খাবারে রুচি বাড়ে, তাড়াতাড়ি ক্ষুধা লাগে। এটি খাদ্যনালীর চাপ বাড়িয়ে বমিভাব ও বমিও দূর করে। আবার Domperidone প্রোল্যাকটিন বৃদ্ধি করে, তাই lactating মায়েরা Domperidone খেলে ব্রেস্ট মিল্ক এর পরিমাণ বাড়বে।

Levodopa
এটি একটি Dopaminergic drug, অর্থাৎ এটি Dopaminergic pathway সমূহকে উত্তেজিত করে এবং ডোপামিনের পরিমান বাড়িয়ে দেয়। যখন দেহে ডোপামিনের পরিমান কমে যায়, তখন Dopamine agonist দেওয়া হয়। Levodopa হচ্ছে এমনই একটি Dopamine agonist।

আবার ডোপামিন যেহেতু Chemoreceptor-Triggering zone কে উত্তেজিত করে বমিভাব ও বমি বৃদ্ধি করে, তাই Dopamine agonist drugs
এর সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে বমিভাব, বমি, ক্ষুধামন্দ্য ইত্যাদি। তাই এর সাথে Anti-Emetics prescribe করা হয়।

ডাঃ ইসমাইল আজহারি
DCMC/2013-14

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।