কোভিড-১৯: আরো ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৭৩ জন
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৩ মে, ২০২০ গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৭৩ জন, মৃত্যুবরণ করেছেন আরো ২০ জন ও আরোগ্য লাভ করেছেন ২৯৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৩২,০৭৮ জন, মোট মৃতের সংখ্যা ৪৫২ জন এবং সুস্থ হয়েছেন মোট ৬,৪৮৬ জন। দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…