কোভিড-১৯: আরো ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৮৬ জন
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১১ জুলাই, ২০২০ গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ২,৬৮৬ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৩০ জন এবং আরোগ্য লাভ করেছেন ১,৬২৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ১,৮১,১২৯ জন, মোট মৃতের সংখ্যা ২,৩০৫ জন এবং সুস্থ হয়েছেন মোট ৮৮,০৩৪ জন। দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…