আজ বিশ্ব এইডস দিবস, এ বছর আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে দেশের এইডস সংক্রান্ত নানা পরিসংখ্যান তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্য 'অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে'। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির সূত্রে অনুযায়ী দেশে ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এক বছরে ১ হাজার ৪৩৮ জন নতুন করে…