রাতের ডিউটি ক্যান্সার ও হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা বাড়ায়
ঘুম শুধুমাত্র শরীর ও মস্তিষ্কের বিশ্রাম নয়। এটি একটি জটিল জৈবিক ক্রিয়া (Critical biological function) যার মাধ্যমে শরীর নিজেকে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করে। বর্তমানে শিফটিং ডিউটিরত কর্মীদের নিয়ে কিছু গবেষণায় উঠে এসেছে, সাধারণ কর্মঘন্টার বাইরে যারা কাজ করে বিশেষ করে যারা নাইট ডিউটি করে তাদের আয়ু অন্যদের থেকে কম হয়। ব্রাইহ্যাম এন্ড উইমেন্স হাসপাতালের এপিডেমিওলজিস্ট ডঃ ইভা চার্নহ্যামারের নেতৃত্বে…