মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

প্রথম পাতা

মোট ২৫৬১টি খবর

রংপুর মেডিকেলে হারালো লাশের চোখ; পরিবারের ভাষ্য চুরি, মর্গ দায় দিচ্ছে ইঁদুরকে

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা এক লাশের দুই চোখ হারানো গেছে। মৃত ব্যক্তির স্বজনদের দাবি, অজ্ঞাত একটি চক্র চোখ দুটি চুরি করেছে। তবে মর্গ কর্তৃপক্ষ বলছে, মর্গে লাশের দুই চোখ খেয়ে ফেলেছে ইঁদুর। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের সময় বিষয়টি জানাজানি হলে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে হাসপাতালের মর্গে নজরদারি ও…

এনজিও কর্মী থেকে দিয়েছেন ফার্মেসি; সুন্নতে খৎনাসহ সকল ধরনের অপারেশন ও চিকিৎসার নামে করছেন প্রতারণা!

বুধবার, ২৮ মে ২০২৫। একসময় এনজিও কর্মী ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক।বর্তমানে রাজশাহীর লোকনাথ স্কুল মার্কেটে অহনা ফার্মেসি নামে একটি ফার্মেসি পরিচালনা করেছেন তিনি। ফার্মেসির এক কোণায় প্রতারণার আখড়া হিসেবে বসিয়েছেন নিজস্ব চেম্বার। সম্প্রতি কালবেলার বরাতে জানা গেছে এমন অভিনব…

সন্তান প্রসবের সময় দেশে দৈনিক ১০ মায়ের মৃত্যু

বুধবার, ২৮ মে ২০২৫। ১১ দিনের কন্যা শিশু বিনিতা। বিনিতা যেদিন পৃথিবীতে এলো সেইদিনই মা ছেড়ে গেছে বিনিতাকে।শুধু গত ১১ দিনে নয়,বিনিতার জীবনে মায়ের আদর মিলবে না আর কোনো কালেই!মা হীন কঠিন পৃথিবীতেই এখন ছোট্ট মেয়েটির কঠিন বাস্তবতা। আর ওদিকে…

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ

বুধবার, ২৮ মে, ২০২৫ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। তবে কর্তৃপক্ষ নয়, এ ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা গেছে, গত ২৬ মে দুপুরে বহু দিনের পুরনো ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অ্যানাটমি…

ভেজাল ওষুধে সয়লাব বাজার, আটা-ময়দায় তৈরি হচ্ছে ট্যাবলেট!

বুধবার, ২৮ মে, ২০২৫ জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ওষুধের কারবারিরা। সম্প্রতি বিবিসি বাংলার বরাতে জানা গেছে এমন ভয়ংকর তথ্য! শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, সবখানেই…

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে হামলা; আহত রোগী, নার্স ও চিকিৎসক!

বুধবার, ২৮ মে, ২০২৫ হাসপাতালের পরিচালক কক্ষে প্রবেশ করে ভাঙচুরের প্রতিবাদে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক-নার্সদের অবস্থান কর্মবিরতিতে রড এবং লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একাংশের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক চিকিৎসক-নার্স ছাড়াও হাসপাতালে চিকিৎসা নিতে…

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসকের উপর হামলা; আহত বেশ কয়েকজন চিকিৎসক

বুধবার, ২৮ মে, ২০২৫ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হামলা করেছে একদল বহিরাগত ও রোগীর স্বজনেরা। এতে বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মচারী আহত হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং…

চিকিৎসা প্রদান কালীন অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে গ্রেপ্তার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ রাজধানীর ডেমরার একটি হাসপাতালে জটিল গর্ভাবস্থার এক রোগীর চিকিৎসা প্রদান কালীন সময়ে অপারেশন থিয়েটারে ঢুকে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) রাতে হাজীনগর এলাকার সেবা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের সময় স্থানীয়রা…

শেবাচিম শিক্ষার্থী সজীবের মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শোক প্রকাশ

সোমবার, ২৬ মে, ২০২৫ শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থী সজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ স্বাক্ষরিত এ শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়েছে, “শের-ই-বাংলা মেডিকেল…

সুপার স্পেশালাইজড হাসপাতালে চালু হলো অর্থোপেডিক সার্জারি

সোমবার, ২৬ মে, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে রোগী ভর্তি কার্যক্রম (ইনডোর সেবা) শুরু হয়েছে। সোমবার (২৬ মে) প্রথম দিনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২০ বছর বয়সী দুজন খেলোয়াড়ের হাঁটুতে সফলভাবে এসিএল রিকন্সট্র্যাকশন…

রোগী সেজে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সোমবার, ২৬ মে, ২০২৫ রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগী সেজে এ অভিযান চালানো হয়। এ সময় প্যাথলোজি বিভাগের রসিদ ছাড়া নগদ টাকা হাতে নেওয়াসহ বেশ কিছু অনিয়ন ও দুর্নীতির প্রমাণ পায়। এছাড়াও সফটওয়ার…

দেশেই সফল অস্ত্রোপচারে বের করা হল মগজ ভেদ করা রড

সোমবার, ২৬ মে, ২০২৫ দেশেই সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে মগজের (ব্রেইন) ৩ ইঞ্চি পরিমাণ ভেদ করে যাওয়া রড। রাজধানীর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার করা হয়। নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদের সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে জানা…

শেবাচিম শিক্ষার্থীর মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন

সোমবার, ২৬ মে, ২০২৫ শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থী সজীব বাড়ৈর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (২৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তদন্ত কমিটি গঠনের বিষয়ে…

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।