১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৭ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৭ উপলক্ষে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)’র উদ্যোগে গত ১ এপ্রিল ২০১৭ইং তারিখ, শনিবার, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের অংশগ্রহণে 'আপন আনন্দে আঁকি' র্শীষক এক আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব…