চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য সকল সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা
২০ মার্চ, ২০২০: চট্টগ্রামে জন সমাগম হতে পারে এ ধরণের সকল সামাজিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) কমিশনার মো.মাহাবুবুর রহমান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কমিউনিটি সেন্টার ও ক্লাব মালিকদের কোন ধরনের অনুষ্ঠানের বুকিং না নেওয়ার অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক জানান, ক্লাব, কমিউনিটি সেন্টারের পাশাপাশি সকল হোটেলে…