বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, ল্যাবএইডে ভর্তি
প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই, ২০২০, শুক্রবার করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ১০ টাক দিকে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছেন। আইএসপিআর জানান, ডা. চিত্তরঞ্জন দেবনাথকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এইদিকে গত ৩০ জুন সস্ত্রীক…