দেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮৫ জন
প্ল্যাটফর্ম নিউজ, ০৮ মে ২০২১, শনিবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ২৪৯২ জন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১১ হাজার ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন।…