কিশোয়ার আজাদঃ শিশু এবং মাতৃমৃত্যু প্রতিকারে নিভৃতে কাজ করে যাওয়া একজন চিকিৎসাবিজ্ঞানী এবং গবেষক
ডা কিশোয়ার আজাদ। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি, বাডাসের পেরিন্যাটাল কেয়ার প্রজেক্টের ডিরেক্টর। তিনি ইব্রাহিম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্সের প্রফেসর এবং বারডেম হাসপাতালের পেডিয়াট্রিক্সের অনারারী সিনিয়র কনসালটেন্ট পদে কর্মরত। বারডেম হাসপাতালের পেডিয়াট্রিক্স বিভাগ এবং নবজাতক বিভাগ তিনি প্রতিষ্ঠা করেন। তিনি নবজাতক, শিশু এবং মাতৃস্বাস্থ্যের উপর প্রচুর গবেষণা করেছেন। তিনি শিশুদের ডায়াবেটিস রোগ নিয়েও কাজ করেছেন। তিনি নারী ক্ষমতায়নের মাধ্যমে নবজাতক, শিশু এবং মাতৃমৃত্যু…