দেশে করোনায় আরো ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৪১ জন
প্ল্যাটফর্ম নিউজ, ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ৪৭৮২ জন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১১ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।…