করোনা সংক্রমণে এশিয়ায় অষ্টম বাংলাদেশ, আরও শীর্ষে এগোচ্ছে মৃত্যুহারে!
প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুন, ২০২১, সোমবার বিশ্বে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে করোনার হার। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮,৯৬,৭৭০ জন। বিশ্বতালিকায় ত্রিশতম স্থানে থাকার পাশাপাশি এশিয়ায় রয়েছে অষ্টম স্থানে। সেই সাথে মৃত্যুহারে শীর্ষে এগোচ্ছে প্রতিদিন। আজকের (২৮ জুন) তথ্য অনুযায়ী নতুন মৃতের সংখ্যায় এশিয়ায় চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে বাংলাদেশ। গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে দ্বিগুনের…