কোভিড-১৯: সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী ঢাকা শহরে, শনাক্ত হয়েছে হাজারেরও বেশি
প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। করোনার ছোবলে আক্রান্ত সমগ্র বাংলাদেশ! দেশে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (IEDCR) তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৪ জন।…