চিকিৎসাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক পাচ্ছেন ডা. সায়েবা আক্তার
৫ই ফেব্রুয়ারি ২০২০: আজ ৫ ফেব্রুয়ারি, ২০২০ রোজ বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক "একুশে পদক" প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় প্রকাশিত নাম অনুযায়ী চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর একুশে পদক পাচ্ছেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার। অধ্যাপক ডা. সায়েবা আক্তারের জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর সেখানেই কর্মজীবনের শুরু করেন…