করোনায় মারা গেলেন করোনা শহীদ ডা. মাহমুদ মনোয়ারের পিতাও
প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুন, ২০২০, শুক্রবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসক সন্তানের মৃত্যুর ১১ দিন পরে পিতাও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র'জিউন। গত ১২ জুন ২০২০, শুক্রবার কোভিড -১৯ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের এই কৃতী শিক্ষার্থী জাতীয় হৃদরোগ…