টিকার নিবন্ধন করতে পারবেন ১৮ বছর বয়সী বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা
প্ল্যাটফর্ম নিউজ, ১৯ আগস্ট, বৃহস্পতিবার, ২০২১ আজ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবে দেশের ১৮ বছর বয়সী বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা। এতদিন পর্যন্ত এ বয়স সীমা ২৫ বছর ও তদূর্ধ্ব থাকলেও আজ ১৯শে আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য চলতি মাসের ৮ তারিখ হতে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য…