জীবনের গল্প
HSC পরীক্ষার পর সারাজীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আগমন আমার ঢাকা শহরে, রাজধানী ঢাকা, যার সবকিছুই আমার কাছে অচেনা, অজানা। না, লালিত স্বপ্নটা তবে ঢাকা আসা নয়, ঢাকাতে এসে মেডিকেল ভর্তির কোচিং করে ভাল কোনো সরকারী মেডিকেল কলেজ়ে চান্স পাওয়াটাই সেই স্বপ্ন। হলাম ভর্তি, কোন এক সর্বজনবিদিত, স্বনামধন্য কোচিং এ, ফার্মগেটে। থাকতাম মামার বাসায়, মোহাম্মদপুর। মামা ব্যাচেলর, চাকরিজীবী, সাথে আরও…