একাত্তরের গেরিলা যোদ্ধা ডা মোরশেদ চৌধুরীর জীবনাবসান
একাত্তরের রণাঙ্গনের গেরিলা যোদ্ধা ডা. মোরশেদ চৌধুরী মারা গেছেন। রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুনে যোগ দেন বাগেরহাটের বাসিন্দা মোরশেদ চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালে এক পর্যায়ে ভারতের ত্রিপুরার বিশ্রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য অস্থায়ীভাবে…