কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব দুইদিনের জন্য বন্ধ
প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুন ২০২০, শুক্রবার ল্যাবের অভ্যন্তর জীবাণুমুক্ত করতে বৃহস্পতি ও শুক্রবার (৪ এবং ৫ জুন) কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাব বন্ধ রাখা হচ্ছে। এর ফলে এই দু'দিনে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার একাংশের করোনাভাইরাসের নমুনা পরীক্ষাও বন্ধ থাকছে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, পিসিআর মেশিনের কোনো সমস্যার জন্য নয়, রুমগুলোকে ডি-কন্টামিনেশন করার জন্যই দু'দিন…