মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আগামীকাল ১৩ সেপ্টেম্বর ডা. সিরাজুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী

আগামীকাল ১৩ই সেপ্টেম্বর বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি ও চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৫৩ সালের ১লা মার্চ, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী গ্রামে জন্ম গ্রহণ করেন। নোয়াখালী জেলার এই কৃতি সন্তান “ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি পুরান ঢাকার বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান “সুমনা হাসপাতালের” প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সুমনা প্রাইভেট লিমিটেড, এ ক্লাস হোল্ডিংস সহ অনেকগুলো সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

কর্মজীবনে পরিশ্রমী, মেধাবী, সৃজনশীল ও সফল উদ্যোগতা হিসেবে উনার খ্যাতি সর্বত্রই বিদ্যমান ছিলেন। সেবার উৎকর্ষে তিনি অনেকগুলো সেবা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। সর্বদা সাহায্যের মনোভাব নিয়েই উনার জীবের পথচলা। কর্ম জীবনে তিনি ঢাকা জেলার সিভিল সার্জন ও শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

received_10206431227012144

এই মহামানব গত বছর ২০১৫ এর ১৩ই সেপ্টেম্বর ঢাকা- সিলেট মহাসড়কে “নরসিংদী” জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই দুনিয়া ছেড়ে চলে যান। তিনি ছিলেন বিশাল মনের এক অসাধারণ মানুষ, যার নিকট গিয়ে কখনো কেউ খালি হাতে ফিরতেন না। সামর্থ্যহীনদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের মাধ্যমে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

তিনি ডাঃ সুলতান মাহমুদ ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং উনার পিতার নামে গঠিত এই ট্রাষ্টের মাধ্যমে চাটখিল উপজেলার দক্ষিণ অঞ্চলে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দৃশ্যমান ভূমিকা রেখেছেন।

picsart_09-08-01-21-53

মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ১৭ই সেপ্টেম্বর রোজ শনিবার ডাঃ সিরাজুল ইসলামের নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহমের পরিবারের পক্ষ থেকে উনার বড় ছেলে ডাঃ রুবাইয়াত ইসলাম সবাইকে উপস্থিত থাকার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

“প্ল্যাটফর্ম” পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভুত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। তাঁর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। মহান সৃষ্টিকর্তা তাঁকে বেহেশত নসীব করুক।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।