মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পৃথিবীর সর্বপ্রথম ডেঙ্গু প্রতিষেধক অনুমোদন করলো WHO

ডেঙ্গুজ্বর প্রাণঘাতী মশকিবাহিত রোগ যা পৃথিবীর অর্ধেকসংখ্যক জনসংখ্যাকে সংক্রমিত করতে সক্ষম।

গত ১৫ই এপ্রিল, WHO (World Health Organization) কর্তৃক পৃথিবীর সর্বপ্রথম ডেঙ্গু জ্বরের প্রতিষেধক অফিসিয়ালি অনুমোদিত হয়।

ডেঙ্গুজ্বরের কোন চিকিৎসা নেই। এর ফলে প্রচন্ড মাথাব্যথা (সাধারণতঃ দু’চোখের মাঝে), মাংসপেশি ও জয়েন্টে ব্যথা, র‍্যাশ , রক্তপাত এবং এমনকি মৃত্যুও ঘটে। ডেঙ্গু ভাইরাস ১০ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। প্রতি বছরে, ১২০টির মতন দেশে (বিশেষত সাউথইস্ট এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা) প্রায় ৩৯০ মিলিয়ন মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

Dengvaxia নামে পরিচিত এই ভ্যাক্সিনটি প্রায় ২০ বছরের রিসার্চের ( French-based Sanofi Pasteur) ফসল। চারটি দেশ- মেক্সিকো, ব্রাজিল, এল সালভাদোর এবং ফিলিপাইন এ ইতোমধ্যে ভ্যাক্সিনটি ব্যাবহারের লাইন্সেন্স দেওয়া হয়েছে। গত শুক্রবারের অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের পর উন্নয়নশীল দেশগুলোতেও ভ্যাক্সিনটি ব্যাবহার করা হবে।

Dengue Vaccine Initiative এর পরিচালক Dr. In-Kyu Yoon বলেন, “যেসব দেশগুলোতে ডেঙ্গুর আঞ্চলিক বিস্তার রয়েছে, সেই দেশগুলোর জন্য ডেঙ্গু মারাত্মক হুমকিস্বরূপ এবং খুব দ্রুত তা সমগ্র দেশব্যাপি বিস্তার ঘটাবে” (In countries where dengue is endemic, it’s one of the most feared diseases. The trajectory globally is increasing—at this point it’s essentially a pandemic. )

ভ্যাক্সিনটি এক বছরে সুনির্দিষ্ট সময় ব্যাবধানে তিনটি ইনজেকশনে করে দেওয়া হয়।

Clinical research and development (Sanofi’s division, Thailand) এর সহকারী উপরাষ্ট্রপতি Dr. Alain Bouckanooge  এর মতে, এই ভ্যাক্সিনটি বানানো হয়েছে, ৯ বছরের বেশী বয়সীদের জন্যে যারা আগেও এই ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছেন অথবা এন্ডেমিক এলাকাগুলোতে বসবাস করছেন। বিগত কয়েক বছরের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে, ভ্যাক্সিনটি সাউথইস্ট এশিয়া এবং ল্যাটিন আমেরিকাতে পূর্বে ডেঙ্গুজ্বরে সংক্রামিতদের উপর ৭০% এবং হস্পিটালাইজডদের উপর ৯০-৯৫% কার্যকর।

ডেঙ্গু ভাইরাসটি খুবই জটিল হবার কারনে সাইনটিষ্টদের এত সময় লেগেছে এটাকে উন্নত করতে। পোলিও এবং স্মলপক্সের মতন মারাত্মক রোগের থেকেও এর প্রজাতির সংখ্যা বেশি(৪টা)। যদি একটির বেশী প্রজাতি দ্বারা কোন মানুষ আক্রান্ত হয় তবে তার হস্পিটালাইজড অথবা মৃত্যুর আশংকা বেড়ে যায়।

Yoon এর মতে, “একটি সফল ভ্যাক্সিন হলেও রাতারাতি ডেঙ্গুকে দূর করা সম্ভব না। Sanofi’র প্রোডাক্ট উৎপাদনেও সীমাবদ্ধতা আছে। কোম্পানি পাঁচ বছরে প্রায় ১ বিলিয়ন চাহিদার প্রেক্ষিতে, প্রায় ১০০ মিলিয়নের মত ভ্যাক্সিন বানাতে সক্ষম। তাই এখানে উৎপাদন এবং সাপ্লাই এর কিছু ব্যাপার রয়েছে। বোঝাই যাচ্ছে যে আমাদের একটার বেশী ভ্যাক্সিন এবং আরো ম্যানুফেকচারিং কোম্পানি প্রয়োজন”।

Dengvaxia’র কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে- মাথাব্যাথা, ক্লান্ত হয়ে পরা এবং অল্পমাত্রায় জ্বর।

ভ্যাক্সিনটি বাস্তবায়ন নির্ভর করছে স্বতন্ত্র সরকারের উপর। WHO বিভিন্ন দেশে ভ্যাক্সিনেশন প্রোগ্রামের কথা বলেছে এবং WHO’র Initiative for Vaccine Research এর সিনিওর অ্যাডভাইসর Joachim Hombach বলেছেন, “অবশ্যই ভ্যাক্সিনটি কিনতে হবে এবং এর দামও অনেক। কোম্পানির সাথে কমিটমেন্টে যেতে হবে, মাঝপথে টাকা নেই বলে সরে আসা যাবেনা”।

 

Source- Times

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।