মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকুইজঃ প্ল্যাটফর্ম AMSA এর আয়োজনে মেডিকেল কুইজ- অনলাইন/অফলাইন

12002118_1547258515522835_3525998054154820602_n

বিশ্বখ্যাত মেডিকেল টেক্সটবুক প্রকাশনী সংস্থা Elsevier এর সহযোগীতায় প্ল্যাটফর্ম এবং এশিয়ান মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এর আয়োজনে অনুষ্টিত হতে যাচ্ছে  মেডিকেল জেনারেল নলেজ কুইজ। প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা বার্ষিকী এবং পত্রিকার ৫ম সংখ্যার মোড়ক উন্মোচনকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। বিজয়ীদের জন্য  উপহার থাকছে Elsevier, প্ল্যাটফর্ম এবং এশিয়ান মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে।

বাংলাদেশী যেকোন মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী (১ম থেকে ৫ম বর্ষ) কুইজে অংশ নিতে পারবেন। মোট দু’ধরণের কুইজ হবে।

১. চ্যাম্পিয়নশীপ কুইজ ২. অনলাইন কুইজ।

চ্যাম্পিয়নশীপ কুইজের নিয়মাবলীঃ

চ্যাম্পিয়নশীপ কুইজের জন্য ৩ সদস্যের একটি টিম গঠন করতে হবে। এই টিম ঢাকায় সরাসরি লিখিত এবং MCQ পরীক্ষা দেবার মাধ্যমে কনটেস্ট করবে অন্যন্য টিমের সাথে। চ্যাম্পিয়নশীপ কুইজে অনলাইনে নয় বরং অনুষ্ঠিত হবে প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠানে। সম্ভাব্য তারিখ: ১লা অক্টোবর ২০১৫, বেলা ২টা, পাবলিক লাইব্রেরী অডিটরিয়াম, শাহবাগ ঢাকা। কুইজে অংশ নেবার জন্য ১০০ টাকা দিয়ে টিমের জন্য নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধনের শেষ সময়: ২৮ শে সেপ্টেম্বর ২০১৫। কুইজে বিজয়ী এবং রানার্সআপ দলের জন্য থাকছে পুরষ্কার। Elsevier এর উপহারের পাশাপাশি বিজয়ী দলের জন্য থাকছে ট্রফি, AMSA এর ফ্রি মেম্বারশীপ এবং রানার্সআপ দলের জন্য থাকছে গিফট হ্যাম্পার, AMSA বুকলেট। সকল অংশগ্রহণকারীর জন্য থাকছে Elsevier এর সার্টিফিকেট। [দ্রষ্টব্য: অংশগ্রহণকারী দলের যাতায়াত বা আবাসন খরচ নিজ নিজ বহণ করতে হবে]
এই কুইজের শুরুতে অংশগ্রহণকারী সকল দল লিখিত পরীক্ষায় অংশ নেবে। এর মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৬ টি দল স্টেজে ফাইনাল খেলতে যাবে। সেখানে থেকে বিজয়ী এবং  রানার্সআপ বাছাই করা হবে। বাংলাদেশী যেকোন মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী (১ম থেকে ৫ম বর্ষ) কুইজে অংশ নিতে পারবেন।

G-9fJrbxঅনলাইন কুইজের নিয়মাবলীঃ
অনলাইনে মোট ৩০ টি প্রশ্নে ৬০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্ন ২ নম্বরের। প্রতি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। কুইজের সময় হবে ৩০ মিনিট। বাংলাদেশী যেকোন মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী (১ম থেকে ৫মবর্ষ) কুইজে অংশ নিতে পারবেন। পরবর্তীতে জানানো তারিখ অনুসারে তারা নিজ নিজ পিসি/ল্যাপটপ/মোবাইল থেকে নির্দিষ্ট url ফলো করে কুইজে অংশ নেবেন। অনলাইন কুইজে অংশ নিতে কোন ফিস লাগবেনা। প্রথম ৫ জন বিজয়ীর জন্য থাকবে টেক্সটবুক, গিফট হ্যাম্পার, AMSA এর ওয়েলকাম বুকলেট, AMSA এর ফ্রি মেম্বারশীপ এবং Elsevier এর সার্টিফিকেট। ৬ষ্ট থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য থাকছে AMSA এর বুকলেট, AMSA এর ফ্রি মেম্বারশীপ এবং Elsevier এর সার্টিফিকেট।

কুইজের সিলেবাসঃ

  • Medical history
  • Medical personnel
  • Public health and achievement
  • Tropical infection
  • Invention/discovery related to medical science
  • Lifestyle
  • Basic medical sciences (anatomy, physiology, pathology, microbiology)

রেজিস্ট্রেশন লিংকঃ

http://quiz.platform-med.org

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।