মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সমাবেশে আসলেন না সারজিস, মুঠোফোনে অবরোধ ছাড়ার অনুরোধ

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ৪:৪০ · ২ মিনিটে পড়ুন
সমাবেশে আসলেন না সারজিস, মুঠোফোনে অবরোধ ছাড়ার অনুরোধ
লেখার আকার

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর ন্যায্য দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান চিকিৎসক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আসার কথা থাকলেও তিনি আসেন নি।

আজ দুপুরে চলমান চিকিৎসক সমাবেশে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশে আসার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার।

এদিন দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন।

বক্তব্যে ডা. জাবির হোসেন বলেন, “এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন।”

তিনি বলেন, “আমরা সারজিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।”

জাবির হোসেন আরও বলেন, “সারজিস আলম আমাদের বলেছেন আমরা যেন এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।”

এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্যান্য চিকিৎসকরা ‘না’ ‘না’ বলে জবাব দেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।