শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“শত বর্ষে শত আশা ” ক্যাম্পেইনে বিনোয়োগ পেলো ডা. ফাহরিনের “ঢাকা কাস্ট”

প্ল্যাটফর্ম নিউজ, ০২ এপ্রিল ২০২১, শুক্রবার

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  বাংলাদেশ সরকারের ৫০০ কোটি টাকা অর্থায়নে প্রথম এবং একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ৫০ টি স্টার্টআপকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড “শতবর্ষে শত আশা” উদ্বোধনের মাধ্যমে বিনিয়োগ গ্রহণকারী স্টার্টআপসমূহের সর্বপ্রথম সিরিজের নাম ঘোষণা করতে যাচ্ছে; যার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বুধবার (৩১ মার্চ)। এছাড়াও প্রযুক্তি-নির্ভর ব্যবসা উদ্যোগগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড সীড ও গ্রোথ স্টেজ কোম্পানি তে বিনিয়োগ করবে।

প্রথম সিরিজে বিনিয়োগ গ্রহণকারী সাতটি প্রতিষ্ঠানের মধ্যে আছে- পাঠাও, ঢাকা কাস্ট, মনের বন্ধু, চালডাল, এডুহাইভ, সেবা ডট এক্স ওয়াই জেড এবং ইনটেলিজেন্ট মেশিনস। এই স্টার্টআপগুলোকে সামগ্রিক ভাবে ১৫ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে তারা তাদের পণ্য বা সেবার মান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, বিপণন ও সাপ্লাই-চেইন ব্যবস্থাপনার উন্নয়ন সাধন করতে পারে।

অতিথিদের সাথে বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রতিনিধিগণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ, এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আইসিটি ডিভিশনের সিনিয়র সেক্রেটারি এন. এম. জিয়াউল আলম ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর মাননীয় চেয়ারপার্সন টিনা এফ জাবিন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত বোর্ড-মেম্বার গন উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা তুরান, কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সাঙে, ইউএস মার্কেট অ্যাকসেস প্রেসিডেন্ট ক্রিস বেরি, লাইট ক্যাসেল সিইও বিজন ইসলাম।

অনুষ্ঠানে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক “শতবর্ষে  শত আশা” র শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, “এই কোম্পানির মাধ্যমে সরকার উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ জায়গা তৈরী করে দিয়েছে যেখানে তারা সমস্ত প্রকারের আর্থিক ও পরিচালনা মূলক সহযোগিতা পেয়ে তাদের কার্যক্রমের পরিসর বৃদ্ধি করতে পারবে। তিনি জুম, নেটফ্লিক্স ও ইউটিউবের মতো ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।” তিনি ঢাকা কাস্ট এর ফাউন্ডার ডা. ফাহরিন সম্পর্কে   বলেন, “ডা. ফাহরিন আমাদের একজন তরুণ ও সফল নারী উদ্যোক্তা। তার যে আত্মবিশ্বাস ও পজিটিভ মাইন্ডসেট, যা আমাদের তরুণদের অনুপ্রাণিত করে এবং. একই সাথে আমরাও অনুপ্রাণিত হই।”

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিনা এফ জাবিন বলেন, “বাংলাদেশের তরুণদের সম্ভাবনা অসীম ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে কন্ট্রিবিউশন করতে পেরে অত্যন্ত গর্বিত।”

অতিথিদের সাথে বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রতিনিধিগণ

উক্ত অনুষ্ঠানে ডা. ফাহরিন-এর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “খুব ভাল লাগছে, বিশেষ করে বিভিন্ন জায়ান্ট কোম্পানির সাথে একই কাতারে দাঁড়াতে পেরে। তবে এটি এখন অনেক বড় দায়িত্ব। ঢাকা কাস্ট-এর ওপর যে বিশ্বাস  আইসিটি ডিভিশন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড করেছে, সেটিকে যথাযথ মর্যাদায় আমাদের কাজের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে ৯০ লাখ লোক ডায়াবেটিস এ আক্রান্ত। তাদের জন্য সকল সেবা নিয়ে অনলাইন এবং অফলাইন কার্যক্রম চালাচ্ছে এই স্টার্ট আপ। ডায়াবেটিক রোগীদের সকল ধরনের সেবার মাধ্যমে ‘ঢাকা কাস্ট’ কে একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”

এছাড়াও তিনি এই তার এই সাফল্যের জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর টিনা এফ জাবীন কে ধন্যবাদ জানান।
এই বিনিয়োগ গ্রহণের মাধ্যমে চিকিৎসক সমাজের জন্য এক অনন্য সন্মাননা বয়ে আনলেন ডা. ফাহরিন। উক্ত অনুষ্ঠানে ঢাকা কাস্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন পক্ষে ডা. শেখ আহমেদুল হক।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে আমরা তাকে জানাই আন্তরিক অভিনন্দন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।