মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বন্ডসই দিয়ে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি অমানবিক; বললেন ডা. এবিএম আবদুল্লাহ

Sarif Sahriarপ্রকাশ: ১ নভেম্বর ২০২০, ১২:৫১ · ১ মিনিটে পড়ুন
বন্ডসই দিয়ে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি অমানবিক; বললেন ডা. এবিএম আবদুল্লাহ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ নভেম্বর ২০২০, রবিবার

উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বন্ডসই দিয়ে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টা সত্যিই অমানবিক। কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হোন, তাহলে তাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে।

বর্তমানে চলমান অনিয়মিত ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় শিক্ষার্থীদের বন্ডসই দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। তারা যদি কেউ করোনা পজিটিভ হোন, তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং আরও ৬ মাস পিছিয়ে যাবেন। এ বিষয়ে প্ল্যাটফর্মের রিপোর্টার ডা. এবিএম আবদুল্লাহকে প্রশ্ন করলে তিনি বলেন, অবশ্যই বিকল্প ব্যবস্থা রাখতে হবে। একজন শিক্ষার্থী অসুস্থ হলে এর জন্য তো উনি পিছিয়ে পড়তে পারেন না। বেডসিটের ব্যবস্থা বা অন্য কোন বিকল্প পদ্ধতি অনুসরণ করে তার পরীক্ষা নেওয়া যেতে পারে।

আরেক প্রশ্নের জবাবে এই প্রবীণ চিকিৎসক বলেন, অটোপ্রমোশন মেডিকেলে সম্ভব নয়, তবে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেওয়া দরকার। মেডিকেল শিক্ষাবর্ষ যেন ভয়াবহ সেশনজটের দিকে ধাবিত না হয়, সে বিষয়েও তিনি নজর রাখার পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, পরীক্ষার পদ্ধতি বা নম্বর কমিয়েও পরীক্ষা নেওয়া যেতে পারে, তবে পরীক্ষা নিতে হবে। বৈশ্বিক এই মহামারীতে আমাদের সবকিছু বিবেচনা করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন এই বর্ষীয়ান চিকিৎসক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।