মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিতসকদের উপর ন্যক্কারজনক হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ৮:৫২ · ২ মিনিটে পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিতসকদের উপর ন্যক্কারজনক হামলা
লেখার আকার

22852192_1437434473036891_205173421614490635_n

 

আজ ২৯ শে অক্টোবার, দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল চিকিতসকদের উপর রোগী দ্বারা হামলা হলে, কয়েকজন চিকিতসক গুরুতর আহত হন ।

 

আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে হৃদরোগের এক রোগী মারা যাবার পরিপ্রেক্ষিতে রোগীর লোকজন সিসিইউতে ভাংচুর করে। এছাড়া ২ জন চিকিতসক কে মারধর করে,হাত ভেংগে দেয়,নারী চিকিতসককে কাঁচ দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডাঃ ওয়াদুদ এর  ক্লাসে ঢুকে মারধরের চেষ্টা করে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কালে চার জন আনসার সদস্য রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারপর রোগীর লোকজন জরুরি বিভাগেও চিকিৎসক এর গায়ে হাত তোলে এবং সরকারি জিনিসপত্র ভাংচুর করে।

 
এই রোগীকে আজকে ডাঃ ওয়াদুদ রোগীকে  কয়েকবার দেখেছেন এবং তিনি নিজে ২০ মিনিট এই রোগীর সার্বিক অবস্থা নিয়ে  রোগীর আত্নিয়দের সব ব্যপারে অবগত করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাও দিয়েছিলেন।

এছাড়া সাথে দুইজন চিকিতসককে দায়িত্ব দিয়েছিলেন রোগীকে সার্বক্ষণিক দেখভালের করার জন্য। চিকিৎসকরা নিজেদের সবটুকু চেষ্টা করেও রোগী বাঁচাতে পারে নাই। এরপর রোগীর লোকরা ডাঃ ওয়াদুদ সহ অন্যান্য চিকিতসকদের উপর হামলা করে ।

 

ঢামেকহা ইন্টার্নী চিকিৎসক পরিষদ(ইচিপ) সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন ” এমতাবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক নেত্রীবৃন্দ, মধ্যম সারির চিকিৎসক এবং ইন্টার্নদের নিয়ে দফায় দফায় আলোচনা চলছে।এই নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের সবার দাবী।যথা সময়ে আমাদের নেয়া প্রতিবাদ এবং কর্মসূচি জানিয়ে দেয়া হবে।

 

ইন্টার্নী চিকিৎসক পরিষদ(ইচিপ), সাধারণ সম্পাদক ডা:মো:মোশাররফ হোসেন সিজান  ক্ষোভের সাথে জানান “আপনাকে চিকিৎসা দেয়ার পুরস্কার যদি এই হয়,তাহলে আমি আপনাকে কেন চিকিৎসা দিবো?এভাবে আর কতদিন?”

শেষ খবর পর্যন্ত জানা গেছে, ঢামেকহ পরিচালক মহোদয় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দুই দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।