মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
চিকিৎসক সংগঠন

জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা

Editorপ্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:২১ · ১ মিনিটে পড়ুন
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি
লেখার আকার

শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জেলা পর্যায়ের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি (JMDC)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকার জন্য নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আমির শাওন।

জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি

কমিটির শীর্ষ নেতৃত্বে আরও রয়েছেন সহ-সভাপতি নাজমী নাতিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাকিন হোসেন।
এছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেল্টা মেডিকেল কলেজের আসিফ আহনাফ মুজাহিদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজের সুমাইয়া আলম রুমু।
নতুন কমিটির নেতৃত্বে জয়পুরহাট জেলার বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন, গবেষণা ও প্রকাশনা এবং সামাজিক ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জয়পুরহাটের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল।

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর…

২৮ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে…

২৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।