মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

অবশেষে মহামান্য আদালতে ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন মঞ্জুর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ৫:৫৭ · ৩ মিনিটে পড়ুন
অবশেষে মহামান্য আদালতে ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন মঞ্জুর
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২শে নভেম্বর, ২০২০, রবিবার

অবশেষে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন মঞ্জুর করেছেন মহামান্য আদালত।

মূলত, এএসপি আনিসুল করিম শিপনের অস্বাভাবিক মৃত্যু মামলায় গত ১৭ই নভেম্বর, ২০২০ ইং তারিখে মঙ্গলবার ভোর ৫ টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে পুলিশের সাদা পোশাকের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পরবর্তীতে তাঁকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ছবিঃ নিজস্ব বাসস্থান হতে গ্রেফতারকৃত ডা. আল মামুন।

তদন্তকালীন সময়ে তড়িঘড়ি করে একজন সরকারি কর্মকর্তাকে তাঁর নিজ হাসপাতালে দায়িত্বপালনজনিত কারণে গ্রেপ্তার করায় ঘটনার দিন ই প্রতিক্রিয়া ও ক্ষোভ জানায় বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট(বিএপি)। এসোসিয়েশনটির কার্যকরী কমিটি ডা. মামুনের গ্রেফতার ঘটনার পরপরই জরুরী ভিত্তিতে তাঁর নিঃশর্ত মুক্তির এক সভার আহ্বান করে। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য  ইন্সটিটিউট ও হাসপাতালের পক্ষ হতে ডা. মামুনকে উক্ত ঘটনায় নির্দোষ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর পরেও ডা. মামুনের জামিনের বিষয়ে কোনো সুরাহা না হলে সারাদেশে (১৮ ও ১৯ নভেম্বর) মানসিক রোগ বিশেষজ্ঞগণদের দুুইদিন প্রাইভেট চেম্বারে রোগী না দেখার সিদ্ধান্ত নিয়ে জরুরী কর্মসূচী ঘোষণা দেয় বিএপি।

একই দিনে সকাল ১০:০০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ এবং দুপুর ২.৩০ মিনিটে মহাখালির নতুন ডিজি অফিস, টিবি গেইটে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকগণ ডা. আবদুল্লাহ আল মামুনের মুক্তির দাবিতে মানববন্ধন করেন।

এর পর গতকাল ২১শে নভেম্বর, শনিবার বেলা ১১.০০ ঘটিকায় ঢাকার শের এ বাংলা নগরে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল প্রাঙ্গনে অবিলম্বে ডা. মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে এক চিকিৎসক সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশটির সমন্বিত আয়োজন করেন সোহ্‌রাওয়ার্দী কমপ্লেক্স চিকিৎসক নেতৃবৃন্দ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ প্রমুখ। এছাড়াও প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি এর পক্ষ হতে সাংগঠনিক সদস্য চিকিৎসকবৃন্দ সমাবেশটিতে যোগ দিয়ে একাত্মতা পোষণ করেন।

পরবর্তীতে আজ ২২শে নভেম্বর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী পত্রিকায় প্রকাশের জন্য এক বিবৃতি দিয়ে জানান- আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. মামুনের নিঃশর্ত মুক্তি না হলে পরদিন থেকে বিএমএ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত  নিয়েছে।

অন্যদিকে, ডা. আব্দুল্লাহ আল মামুনকে এএসপি আনিসুল করিম শিপন হত্যা মামলায় সরকারি নিয়ম বহির্ভূতভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং হয়রানি মূলক মামলা প্রত্যাহারের মাধ্যমে নিঃশর্ত মুক্তির দাবিতে আজ, ২২শে নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালীর আয়োজনও করা হয়। যাতে অংশগ্রহণ করেন রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী চিকিৎসকবৃন্দ এবং ভয়েস অব ডক্টরস অব ময়মনসিংহ সংগঠনের সদস্য চিকিৎসকগণ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।