সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাধীনতা পদকে ভূষিত ডা. নূরুন্নাহার ফাতেমা বেগম অথবা একজন পথ প্রদর্শক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ

চিকিৎসা বিদ্যায় স্বাধীনতা পদক ২০১৯ এ ভুষিত হয়েছেন, বরেন্য হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা. নূরুন্নাহার ফাতেমা বেগম। প্ল্যাটফর্ম সামাজিক পেশাগত ফোরামে তারই সহকর্মী ডা. মোফাজ্জল হোসাইন এর একটি লেখা তুলে ধরা হল।

আমাদের দেশ ও জাতির গর্ব এক পথিকৃত অদম্য পরিশ্রমী নিভৃত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নূরূন নাহার ফাতেমা বেগম ম্যাডাম। পরিশ্রম এর ক্লান্তি তাকে দেয়নি অবসর।

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একা একা নীরবে শুরু করেছিলেন। নিজের ওপর আত্মবিশ্বাস ও সৃষ্টিকর্তার প্রতি ভরসা করে পথ চলা শুরু করেছিলেন। মহান দয়ালু আল্লাহ তায়ালা তাকে সাহস যুগিয়েছেন, পথের ক্লান্তি অতিক্রম করতে ধৈর্য ধরার তৌফিক দান করেছেন। তাইতো তিনি আমাদের সেনাবাহিনীর চিকিৎসা কোরের শুধু নয় তিনি আমাদের দেশের গর্ব ও অমূল্য সম্পদ।

চিকিৎসা বিদ্যায় অনবদ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আমাদের সবার প্রিয় আইকন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নূরূন নাহার ফাতেমা বেগম ম্যাডাম কে স্বাধীনতা যুদ্ধের মাসে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ম্যাডাম কে ও ম্যাডামের পরিবারের সকল সদস্যদের।

এই পুরস্কার স্বীকৃতি সেই সকল ত্যাগ তিতীক্ষা ও সংগ্রাম এর যেদিন থেকে ম্যাডাম একাই একটি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক কার্ডিওলজি। যখন গুরুতর অসুস্থ জন্মগত হৃদরোগে আক্রান্ত বাচ্চাদের মৃত্যুই ছিল নিয়তি। এই ছোট্ট ছোট্ট অসুস্থ বাচ্চাদের যেকোনো ইন্টারভেনশনের জন্য যে এ্যনাশথেশিয়া দেয়া প্রয়োজন সেই প্রয়োজনীয় এ্যনাশথেশিয়া কেউ দিতে চাইতোনা। ম্যাডাম নিজেই তখন রোগীর বাবা মা কে বুঝিয়ে নিজেই এ্যনাশথেশিয়ার ঝুঁকি নিয়ে একাই ছিলেন পেডিয়াট্রিক কার্ডিওলজির ইন্টারভেনশনলজিষ্ট।

শুধু তাই নয় পোষ্ট ইন্টারভেনশনের রোগীর নিবিড় পরিচর্যা দেখাশোনা সহ অভিভাবক কে বাচ্চার অবস্থা সন্মোন্ধে অবহিত করা। দীর্ঘ পঁচিশ বছর আগে যাত্রা যখন শুরু করেন তখন আমরা অনেকেই মেডিক্যাল কলেজের ছাত্র মাত্র।
আমরা ম্যাডাম এর ছাত্র হিসেবে অনেক পরে দেখার সুযোগ হয়েছে কিন্তু বুঝতামনা কিছুই। বাচ্চাদের আবার হৃদরোগ! যখন মেডিক্যাল কলেজের ছাত্র ছিলাম তখন আমাদের এই বিষয়ে কিছুই পড়ানো হয় নি, ডেভিডশন পড়েছি আর এম আর খান স্যার এর ছোট্ট বই “ইশেন্স অফ পেডিয়াট্রিকস” এর দ্বিতীয় এডিশান পেয়েছিলাম যেখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি ছিলো বলে মনে পড়েনা।

সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে যোগদান করার পর অর্থপেডিক সার্জারি পড়ার ইচ্ছে ছিলো, আমার মেডিক্যাল কলেজের হাড় গোড় সব রেখে দিয়েছিলাম, (পরে আমার কোর্সমেট আব্দুল কাদের কে সেগুলো দিয়ে দিয়েছি যখন সে এম এস অর্থোপেডিক সার্জারিতে চান্স পায়) । ঢাকা সিএমএইচ এ এসে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ চোখে পড়ে, ম্যাডাম তখন মেজর হিসেবে তার ডিপার্টমেন্টের একজন একমাত্র শ্পেশালিষ্ট ও সর্বে-সর্বা। এতো পরিশ্রমী উদ্দ্যমি এক চিকিৎসক একাই একটা বিভাগ চালাচ্ছেন এটা দেখেই অর্থোপেডিক সার্জারি পড়ার ইচ্ছা ছেড়ে পেডিয়াট্রিক কার্ডিওলজি পড়ার ইচ্ছা জাগ্রত হলো যদিও সেই সময়ে ২০০৪ সনে সেনাবাহিনীতে গাইনী এন্ড অবস এবং শিশু বিভাগে কোনো ছেলে ডাক্তার কাজ করতোনা।

ডি জি এম এস সিলেকশন বোর্ড কি মনে করে আমাকে সিলেক্ট করলো। দুই বছর অপেক্ষার পর শিশু বিভাগে কাজ করার সুযোগ হলো। তখন থেকে শিশু সে হোক সদ্যজাত কিংবা কিশোর তার হৃদয়ের শব্দ শুনে ধরে নিতে পারি যে হৃদয়ের শব্দ স্বাভাবিক নাকি ঝামেলা আছে। আমরা যারা ঢাকা সিএমএইচে শিশু বিভাগে ম্যাডাম এর অধীনে কাজ করার সৌভাগ্য হয়েছে তাদের কখনও জন্মগত হৃদরোগী ধরার চেষ্টা চলমান, হাসপাতালে ভর্তি রোগী হোক কিংবা বহিরবিভাগের ব্যস্ততার সময়ের রোগী বুকে স্টেথোস্কোপ বসালে হৃদয়ের খবর নেয়া আমাদের অভ্যাসে পরিনত হয়েছে। আর সেটা শিখেছি আমরা আমাদের পথিকৃত ব্রিগেডিয়ার জেনারেল নূরূন নাহার ফাতেমা ম্যাডাম এর কাছ থেকে।

আমরা উনার কর্মব্যাস্ততার মাঝে স্নেহধন্য কিন্ত ম্যাডাম এর ব্যাস্ত কর্ম জীবনের জন্য সন্তানেরা উনার সংগ বঞ্চিত হয়েছে। আমাদের অফিস শুরু হতো সকাল আটটা কিন্ত ম্যাডাম এর অফিস শুরু সকাল সাড়ে সাতটায় আর শেষ হতো রোগীর অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে। যেহেতু একাই একটা ডিপার্টমেন্ট সামলাতে হতো যারা পেডিয়াট্রিসিয়ান তারা বুঝতে পারবেন ব্যস্ততা কাকে বলে যদি কাউকে একা পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ সামলাতে হয়।

সেই প্রশিক্ষণের সময় থেকে অদ্যাবধি এখনও মনে হয় আমরা কেউ এতোটা পরিশ্রম করতে পারিনা যতোটা ম্যাডাম পারেন। আজকের এই স্বীকৃতি এই কথা মনে করিয়ে দেয় “তোমার কৃতির তুলনায় তুমি যে মহৎ”
আমাদের সমস্ত অপ্রতুলতা কে অতিক্রম করেই আজ থেকে বহুদিন আগে থেকে ম্যাডাম শুধু বাংলাদেশের পরিমন্ডলেই নয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা হাতে তুলে সগৌরবে বিচরন করে চলেছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি একজন রেফারেন্স পেডিয়াট্রিক কার্ডিওলজিষ্ট যিনি ইউরোপ আমেরিকা থেকে অষ্ট্রেলিয়া পর্যন্ত দীপ্ত পদচিহ্ন রেখে যাচ্ছেন।

আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে অনেক রোগী এমনও আসে যাদের জটিল জন্মগত হৃদরোগ চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ নেই। তাদের প্রতি লক্ষ্য রেখে ম্যাডাম শিশু হৃদরোগীদের আর্থিক সাহায্য দেওয়া থেকে শুরু করে যতটা সম্ভব সাহায্য করে থাকেন।

As Rome was not built in a day, it’s take long time to become a Icon Pioneer Paediatric Cardiologist of Bangladesh Brigadier General Professor Dr. Nurun Nahar Fatema Begum.

লেখকঃ
Dr Md Mofazzol Hossain
Paediatrician CMH Jashore
SSMC 21st Batch

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।