শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সাংবাদিকের মিথ্যাচার বনাম সত্য ঘটনা

কিছুদিন আগে নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে এক শিশুকে তাপ দিতে গিয়ে শিশুটি পুড়ে গেলো।

যে শিশু পুড়ে গেছে, তার বাবা মা নর্থ ইস্টের এমন গর্হিত কাজের কোন প্রতিবাদ করলো না, এমনকি নর্থ ইস্ট ত্যাগ পর্যন্ত করলো না। তারা বরং নর্থ ইস্টে চিকিৎসা চালিয়ে গেলো।

এদিকে শিশুর আত্মীয়স্বজনেরা কোন প্রতিবাদ না করলেও, প্রতিবাদের আগুন জ্বলে উঠলো প্রতিবাদী জনতার মনে। ফেইসবুকে নিউজের পর নিউজ শেয়ার হতে থাকলো!! “শিশুটির দায়ভার কি নর্থ ইস্ট নিবে??” একেকজনের কলমে আগুন ঝরতে থাকলো।

কথা হইলো, প্রতিবাদী জনতা এত প্রতিবাদ করছে, কিন্তু শিশুটির আত্মীয়রা চুপ কেন?? তারা কেন নর্থ ইস্টের নামে মামলা করছে না??

প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেলো, শিশুটিকে portable heater দিয়ে তাপ দেওয়া হচ্ছিলো একটা নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট তাপমাত্রায় যা একজন স্টফ নার্স সেট করে দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর বাচ্চার আত্মীয়দের একজন portable heater টি বাচ্চার শরীরের কাছে নিয়ে আসেন এবং তাপমাত্রা বাড়িয়ে দেন। কারণ উনার মনে
হচ্ছিল বাচ্চা তাপ ঠিক মত পাচ্ছিল না। কিছুক্ষনের মধ্যেই বাচ্চার শরীর পুড়ে গেলো।

এইজন্যে রোগীর আত্মীয়রা প্রতিবাদের মধ্যে নাই। তারা নর্থ ইস্টেই চিকিৎসা চালিয়ে গেলেন।

কিন্তু এদিকে ফেসবুকে প্রতিবাদী জনতার বজ্রকন্ঠ প্রতিবাদে আকাশ বাতাস কেঁপে কেঁপে উঠছিলো।

মাঝখান থেকে অজস্র শেয়ার। লাইক আর লাইক!! পুরাই সেলিব্রেটি!!

বাংলাদেশে ফেসবুক টা এখন এরকম ই। সবাই নিজের একটা মতাদর্শ নিয়ে ক্ষাপ মেরে বসে থাকে। যখন ই নিজের মত প্রমাণের উপযুক্ত কথাবার্তা কানে আসে, সাথে সাথে শেয়ার আর জ্বালাময়ী স্ট্যাটাস। সত্য না মিথ্যা সেটা বিচারের সময় নাই। আমার পক্ষের হলে সেটা তো সত্য হবেই। আর আমার বিপক্ষের হলে সেটা মিথ্যা হবার ই সম্ভাবনা বেশি।

আবেগী জনতার এসব সস্তা আবেগ এখন বিরক্ত লাগে।

শুধু চিকিৎসা না, সবক্ষেত্রেই এই জিনিসটা লক্ষনীয়।

ফেসবুকের আরেকটা সমস্যা, এখানে চারশো কিংবা পাঁচশো লাইক পেয়ে গেলে মানুষ নিজেকে বুদ্ধিজীবী ভাবতে শুরু করে। মনে মনে ভাবনা আসে, “আইনস্টাইনের মত হয়তো এতটা ট্যালেন্ট নাই, তবে কাছাকাছি তো হবে। না হলে কি আর এমনি এমনি পাঁচশো লাইক কামাই হইছে??”

কিন্তু লাইক দিয়ে যে গরুরও কোন ফায়দা হবে না,সেটা বুঝার ক্ষমতা “কোন এক অজ্ঞাত কারণে” বেশিরভাগ মানুষের মধ্যে নেই।

সস্তা পোস্ট দিয়ে এরা উপুর্যুপরী লাইক অর্জন করতে থাকে। মাঝখান থেকে জনগণের মধ্যে ছড়িয়ে দেয় বিদ্বেষ।

ফেসবুকের এসব আবেগী “পাঁচশো+ লাইক বিশিষ্ট” সস্তা লিখক(!!)দের বর্জন করা উচিত।

আপনি যদি বলদ না হয়ে থাকেন, তবে এসব নিউজ পোর্টাল আর ফেবু লেখকদের কথায় ফাল লাফ না মেরে নিজের মাথার খুলির ভিতরে যে জিনিসটা আছে, ওটা কাজে লাগান। বুঝার চেষ্টা করেন। নিরপেক্ষভাবে জানার চেষ্টা করেন।

না পারলে, ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করেন। কিছু না পারলে মাটি কাজ করেন। ফায়দা হবে। তবু হুদাই বলদের লেখায় লাফ দিয়ে নিজেকেও বলদের তালিকাভুক্ত করবেন না। দোহাই লাগে।

…..
Abdul Aziz Abdullah

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।